চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে পিকআপ-সিএনজি’র সংঘর্ষে নিহত ৪

সুমন রয়সুমন রয়
১০:৫২ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২২
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১ নারী।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার উত্তর মির্জানগরের বাহেরচরের আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), চরসুবুদ্দির আব্দুল্লাহপুরের অহিদ মিয়ার ছেলে আইনুদ্দিন (৪০), একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম (১৮) ও আমিরগঞ্জের দক্ষিণ মির্জানগরের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক দিয়ে রায়পুরা থেকে একটি সিএনজি নরসিংদীর দিকে যাচ্ছিল। সিএনজিটি রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সজল ভূইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির ৪ জন যাত্রী নিহত হন। সেসময় গুরুতর আহত হয় আরো এক জন নারী যাত্রী। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Reneta

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪জন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। এই ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীনিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT