চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দ্বিতীয় আস্তানা থেকে ২ নারী জঙ্গির আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
অপরাধ
A A
নরসিংদী-জঙ্গি আস্তানা

নরসিংদীর মাধবদীর দ্বিতীয় জঙ্গি আস্তানা থেকে ২ নারী জঙ্গি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট-সিটিটিসি’র কাছে আত্মসমর্পণ করেছে।

মাধবদীর শেখেরচরে মঙ্গলবার জঙ্গি আস্তানায় অভিযানের পর পৌর এলাকার গদাইর চরে সন্দেহজনক দ্বিতীয় বাড়িতে আজ আবারও অভিযান শুরুর কথা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। মঙ্গলবার রাত থেকেই বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। ওই বাড়িতে দু’জন অবস্থান করছে বলেও পুলিশ জানিয়েছিল।

ঘিরে রাখা অবস্থায় বাড়িটিতে অবস্থানরতদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এর মাঝেই এক পর্যায়ে বুধবার বেলা আড়াইটার পর ওই দুই নারীকে বাড়িটি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

আত্মসমর্পণকারী ওই দুই নারীকে আটকের পর সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন: এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ওই দু’জনের একজন একটি জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হলে আরও অনেক তথ্য বের করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে পূজাকে কেন্দ্র করে এদের কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছেন মনিরুল ইসলাম।

এখন পর্যন্ত দুই নারীর কাউকেই গ্রেপ্তার করা হয়নি জানিয়ে মনিরুল ইসলাম বলেন: দু’জনেরই নাম জানা গেছে। তবে তারা মূলত সাংগঠনিক নাম ব্যবহার করে বলে এ নামগুলো ব্যবহার করে এদের আসল পরিচয় বের করা হবে।নরসিংদী-জঙ্গি আস্তানা

বাড়িটিতে এই দু’জন ছাড়াও আরও বেশ কয়েকজনের যাতায়াত ছিল জানিয়ে সিটিটিসি প্রধান বলেন: মঙ্গলবারের অভিযানে নিহত দুই জঙ্গিরও সেখানে যাতায়াত ছিল। দু’টি বাসাই খুব কাছাকাছি সময়ে ভাড়া নেয়া হয়েছিল। একটি চলতি মাসের ৩ তারিখে, অন্যটি ৫ তারিখে।

মঙ্গলবার ও বুধবারের অভিযানে পাওয়া ৪ জঙ্গির মধ্যে ২ জনই মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও জানানো হয়েছে। এদের মধ্যে তিনজন গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও হয়েছিল।

এই দুই নারীকে আটকের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ।

ট্যাগ: জঙ্গি আস্তানাজঙ্গি আস্তানা-নরসিংদীনরসিংদীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার বিশ্বকাপ আয়ে অবাক অর্থনীতিবিদরা

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুসহ দগ্ধ ৩

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুসহ দগ্ধ ৩

বৈশ্বিক সক্ষমতার সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT