চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতা ওই নারী গোপালগঞ্জ জেলার বাসিন্দা ও গাজীপুরের একটি গার্মেন্টসের শ্রমিক। রোববার দিবাগত রাত ১২টার দিকে রায়পুরা উপজেলার গৌরিপুরা তালুককান্দি গ্রামের সূর্যের মোড় এলাকার একটি গ্যারেজে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো নির্যাতিতার প্রেমিক, রায়পুরা উপজেলার বেগমাবাদ হুগলাকান্দি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া (২০) ও তার সহযোগী একই উপজেলার ঘাগটিয়া আলগী এলাকার হুছন উদ্দিনের ছেলে শামীম মিয়া (১৯)।

এ ঘটনায় অপর অভিযুক্ত একই উপজেলার বেগমাবাদ পল্টন এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামীকে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী গাজীপুরের ওই গার্মেন্টস কর্মীর সাথে দেড় বছর আগে রায়পুরার শিপন মিয়ার ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জেরে শিপন তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে রায়পুরায় যাওয়ার প্রস্তাব দেয়। শিপনের কথামত রোববার রাতে গাজীপুরের বোর্ড বাজার থেকে রায়পুরায় যান ওই নারী। রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডে নামার পর শিপন ও তার দুই সহযোগী শামীম এবং রুবেল ওই নারীকে খাওয়ার কথা বলে একটি গ্যারেজে নিয়ে বসিয়ে রাখে। পরে সেখানে প্রেমিক শিপন একাধিকবার ও তার দুই সহযোগী পালাক্রমে ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয়। রাতে এক পর্যায়ে ওই নারী গ্যারেজ থেকে পালিয়ে বের হয়ে আসেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে থানায় জানানো হলে পুলিশ অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করে। নির্যাতিতা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামী করে রায়পুরা থানায় মামলা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণনরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT