চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নমুনা পরীক্ষা কম হওয়ার কারণ জানাল স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৪০তম দিনে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নমুনা সংগ্রহ কম হওয়ার কারণ মানুষজন পরীক্ষা করাচ্ছেন না।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে অনুরোধ করে জানিয়েছে, যেকোন রকম করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করতে চাই, আমাদের পরীক্ষাগারগুলোতে নমুনার সংখ্যা অনেক কম আসছে। নমুনা সংগ্রহ কম হচ্ছে। আপনাদের যাদের কোনোরকম লক্ষণ বা উপসর্গ থাকে কিংবা কোনো আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংযোগ হয়, তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। আমাদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক উপজেলা, জেলা, শহর সব জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এ রোগ প্রতিরোধে সহায়তা করুন।’

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আপনারা নমুনা পরীক্ষা করতে দিন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। তাছাড়া রোগ প্রতিরোধের জন্য যেসব স্বাস্থ্য বিধি বলি, সেসব নিয়মিতভাবে মেনে চলুন। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাবেশ এড়িয়ে চলা। সামনে ঈদের ছুটি। ঈদে এই বিধিগুলো যেন আরও কঠোরভাবে মেনে চলি। তাহলে আমরা ঈদ পরবর্তী সময়ে সুস্থ থাকতে পারব এবং এই রোগকে প্রতিরোধ করতে পারব।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনিয়মিত স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ অপূর্ব-মেহজাবীন!

পরবর্তী

ঈদের পর বিপিএল, ডিপিএলের ভাগ্য নির্ধারণ

পরবর্তী

ঈদের পর বিপিএল, ডিপিএলের ভাগ্য নির্ধারণ

রিজেন্ট হাসপাতালের এমডি মিজান ১০ দিনের রিমান্ডে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT