চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন গণনা শুরু

সোমা ইসলামসোমা ইসলাম
১০:০৮ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
সিটি কর্পোরেশন নির্বাচন-দিন গণনা

নভেম্বর থেকে রাজধানীর দুই সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন গণনা শুরু হচ্ছে। আইন অনুযায়ী ডিসেম্বরে ঢাকা সিটি এবং মার্চে চট্টগ্রাম সিটির নির্বাচন হবে।

তিন সিটি কর্পোরেশনের সব কেন্দ্রের ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএম-এ। নির্বাচন আয়োজনে প্রস্তুতিও শুরু করছে ইসি।

২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগেই নির্বাচন হতে হবে। সে অনুযায়ী এই তিন সিটি কর্পোরেশনের চলতি মেয়াদ শেষ হওয়ার পথে।

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রথম বৈঠক হয়েছিল ২০১৫ সালের ১৪ মে। আর দক্ষিণের প্রথম বৈঠক হয় ১৭ মে। অন্যদিকে ২০১৫ সালের ৬ আগস্ট প্রথম বৈঠক হয় চট্টগ্রাম সিটির।

সব হিসাব মিলিয়ে তিন সিটির নির্বাচনী ক্ষণগণনা শুরু হবে নভেম্বর থেকে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি.জে শাহাদাত হোসেন চৌধুরী।

ভোট গ্রহণে স্বচ্ছতা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শতভাগ ভোট ইভিএমে করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পূর্ণ সক্ষমতা রয়েছে বলেও দাবি ইসি’র।

Reneta

৫ বছর আগে একই দিনে তিন সিটির ভোট হলেও মেয়াদের পার্থক্য বিবেচনায় এবার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ আলাদা দিনে করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম সিটি করপোরেশনচট্টগ্রাম সিটি কর্পোরেশনচট্টগ্রাম সিটি নির্বাচনঢাকা সিটি কর্পোরেশননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT