চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে শেষ হবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নির্মাণ কাজ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:২৬ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
কৃত্রিম উপগ্রহ

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর নির্মাণ কাজ ২০১৭ সালের নভেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। নির্মাণের পর রিভিউ শেষে উড্ডয়নের জন্য উপগ্রহ পাঠানো হবে যুক্তরাষ্ট্রে।

তবে উড্ডয়নের তারিখ ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ঠিক করা হলেও কৌশলগত ও কারিগরি কারণে তা পিছিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হতে পারে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান।

ফ্রান্সের কান ও তলুজ নামে দুটি স্থানে উপগ্রহ বঙ্গবন্ধু-১ এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। কানে হচ্ছে পেলোড এন্টেনা আর তলুজে হচ্ছে মূল প্যানেলের কাজ।

উপগ্রহ নির্মাণের কাজ করছে থালাস এলেনিয়া স্পেস নামে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। ওই উপগ্রহ নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানান বিটিআরসির চেয়ারম্যান।

ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপকার্ণেভালে পাঠানো হবে উপগ্রহ বঙ্গবন্ধু-১। সেখানকার স্পেসএক্স কোম্পানি নির্মাণ করছে রকেট। ওই রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে উপগ্রহ। তবে আগে থেকে উৎক্ষেপণের ঠিক করা তারিখ ১৬ ডিসেম্বরে কেন ঠিক থাকছে না তার ব্যাখ্যা দেন বিটিআরসির চেয়ারম্যান।

বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন, স্যাটেলাইট উৎক্ষেপণের পর বাংলাদেশের গাজীপুরের তালিমাবাদ ও কক্সবাজারের বেতবুনিয়ায় স্থাপিত গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১। এর নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের নভেম্বরে।

Reneta

এছাড়া রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে ইতোমধ্যেই মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় কক্ষপথ কিনেছে বিটিআরসি। সেই কক্ষপথেই উড়বে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম উপগ্রহবঙ্গবন্ধু-১
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT