চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছরের মধ্যে মহাশূন্যে যাবে ‘বঙ্গবন্ধু-১’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আগামী দুই বছরের মধ্যে প্রথমবারের মতো মহাশূন্যে নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ পাঠাবে বাংলাদেশ। ২০১৭ সালে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতে যুগান্তকারী সাফল্য আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তিখাতে সরকারের অবদান তুলে ধরে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম মেয়াদে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের নির্বাচনী স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মোবাইল ফোন, ইন্টারনেট সহজলভ্য করেছে সরকার।

Banglabid

তিনি বলেন, তার সরকার বাংলাদেশের সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। দেশে এখন তৃতীয় প্রজন্মেও উন্নত থ্রি-জি নেটওয়ার্ক এসেছে। শিগগিরই ফোর-জি সেবা চালু করা হবে।

পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনসহ দুর্গম এলাকায় তার সরকার মোবাইল নেটওয়ার্ক দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময় তা দেওয়া হয়নি।

এসময় বিনামূল্যে ইন্টারনেট সেবা কার্যক্রম ‘ইন্টারনেট ডট ওআরজি’র কথা উল্লেখ করেন তিনি বলেন, দেশের ইন্টারনেট সক্ষমতা বৃদ্ধি করতে খুব শিগগিরই বাংলাদেশকে দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত করা হবে।

Reneta

আওয়ামী লীগ সভাপতি বলেন, টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ২০১৭ সালেই মহাশূন্যে বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ পাঠানো হবে। এতে টেলিকমখাতে বিদেশি নির্ভরতা কমবে।

তাছাড়াও এ খাতে আমদানি নির্ভরতা কমাতে দেশেই অপটিক্যাল ফাইবার, টেলিফোন, ল্যাপটপ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগ সরকার মন্ত্রণালয় ও সরকারি দফতরগুলোর ওয়েবসাইট খোলা, পরীক্ষা, চাকরি, কৃষিসহ সামগ্রিক যোগাযোগখাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এর মাধ্যমে জনগণের ভোগান্তি ও সময় অপচয় কমেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান অগ্রগতিতে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার উন্নয়নের দৃষ্টান্ত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানিয়ে সন্ধ্যায় বিশ্ব টেলিযোগাযোগ দিবসের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবঙ্গবন্ধু-১
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT