চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে শুরু ‘বঙ্গবন্ধু’র শুটিং, যুক্ত হলেন পিপলু খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিতব্য ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটির কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ছবিটির শুটিং শুরু হবে আগামি নভেম্বরে। আর বিগ বাজেটের এই সিনেমায় যুক্ত হলেন গেল বছর ‘হাসিনা: এ ডটারস টেল’ নির্মাণ করে সাড়া ফেলে দেয়া নির্মাতা পিপলু খান।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক সংবাদে জানা যায়, ৭ মে দিল্লীতে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় বঙ্গবন্ধুর উপর নির্মিতব্য ছবিটি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।

বৈঠক শেষে জানানো হয়, বঙ্গবন্ধুকে নিয়ে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখবেন অতুল তিউয়ারি। আর এই কাজে তথ্য ও গবেষণায় সহযোগিতা করবেন বাংলাদেশের পিপলু খান।

ছবির চিত্রনাট্য লেখার আগে অতুল তিউয়ারি আগামি সপ্তাহে বাংলাদেশে আসবেন বলেও জানান বেনেগাল।

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটি ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

এদিকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি দিল্লীতে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর বাংলাদেশ সংবাদ সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শ্যাম বেনেগাল কথা বলেন বঙ্গবন্ধুর চরিত্রটিতে কে অভিনয় করবেন সে প্রসঙ্গসহ অন্যান্য চরিত্র নিয়েও।

Reneta

শ্যাম বেনেগাল বলেন, এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করে দেব। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।

তিনি আরো জানান, পান্ডুলিপির আনুসঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে। ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায় এবং পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিপলু খানবঙ্গবন্ধুলিড বিনোদনশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT