চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরের প্রথম সপ্তাহে রানার-চ্যানেল আই বিচ ফুটবল

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৪:০৩ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

কক্সবাজারে আবারও বসছে রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে আগামী ৬ ও ৭ নভেম্বর দুই দিনের এ ফুটবল উৎসবে যোগ দেবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। এ নিয়ে চতুর্থবারের মতো এ আয়োজন হচ্ছে।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ জানালেন, বিচ ফুটবল কথাটা আসলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ব্রাজিলের কোনো বিচে ফুটবল খেলার কথা। বিচ ফুটবলের তো বিশ্বকাপ হয় তাই আমরা সিদ্ধান্ত নেই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে বিচ ফুটবল টুর্নামেন্টের কথা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী বলেন, আমরা চাই বিশ্বকে জানিয়ে দিতে আমাদের কক্সবাজারে বিচের সৌন্দর্য। এছাড়া এ টুর্নামেন্ট বিচ ফুটবলের উন্নয়নের একটা অংশ।

পৃষ্ঠপোষক গ্রুপ রানারের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, এই বিচ ফুটবল টুর্নামেন্টে চ্যানেল আইয়ের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা শিক্ষা ও খেলাধুলা সেক্টরে সব সময়ই নিজেদের নিয়োজিত রাখি। এমন টুর্নামেন্টে সব সময়ই আমরা পাশে থাকতে চাই।

আবাহনী-মোহামেডান মাস্টার্সসহ টুর্নামেন্টে খেলবে ৬টি দল। ফাইনালসহ মোট ১১টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় দল থেকে সাবেক হয়েছেন এমন ফুটবলাররা।

ফুটবলের টানে রানার এবং চ্যানেল আইয়ের সঙ্গে এ আয়োজনে সম্পৃক্ত হয়েছেন অন্যরাও। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Reneta

বিচ ফুটবলের সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে থাকছে চ্যানেল আইয়ের প্রতিদিনের আয়োজন গানে গানে সকাল শুরু। সে অনুষ্ঠানও সরাসসরি সম্প্রচার হবে কক্সবাজার থেকে। এ আয়োজনে বিশ্ব মানচিত্রে কক্সবাজারকে আরও নতুন করে উপস্থাপনার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইবিচ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT