চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবাব’ অর্ধেক মুক্তি: ক্ষুব্ধ শাকিব বললেন, ‘সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

অনেক হাঁকডাকের পর বিজয় দিবসের রাতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে প্রতীক্ষিত সিনেমা ‘নবাব এলএল.বি’। অনন্য মামুন পরিচালিত এ সিনেমাটি মুক্তির আগে থেকে আলোচনার টেবিলে থাকলেও মুক্তির ঠিক পরেই হিতে বিপরীতে হয়েছে!

সিনেমার পুরো টিকেটের মূল্য ৯৯ টাকা নিয়ে অ্যাপে অর্ধেক সিনেমা মুক্তি দেয়ায় দর্শকরা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। এমনকি সিনেমাটির প্রাণ-ভোমরা শাকিব খানও বিষয়টি জানার পর ভীষণ চটেছেন।

অনেক দর্শক মুখিয়ে ছিলেন দেশীয় ওটিটিতে দেশ সেরা চিত্রতারকা শাকিব খানের সিনেমা দেখবেন। এমনকি প্রবাসী হাজারও দর্শক অপেক্ষায় ছিলেন একযোগে দেশে মুক্তির সঙ্গে সঙ্গে ওটিটিতেও ছবি দেখবেন। তবে তারা হতাশ হয়েছেন। কেউ কেউ আবার অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে, টিকেট কেটেও সিনেমাটি দেখতে পারেননি। শাকিব খান অফিশিয়াল ফ্যান ক্লাব এবং সিনেমার চলচ্চিত্র বান্ধব গ্রুপগুলোতে চোখ বুলিয়ে দেখা যায়, অর্ধেক সিনেমা মুক্তি দেয়ায় দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অর্ধেক সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুন অবশ্য তার খোঁড়া যুক্তি দিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরো টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিচ্ছি না। একই টাকায় পহেলা জানুয়ারি দ্বিতীয় অংশ দেখতে পাবেন দর্শক। পরিচালক বলেন, যেহেতু সিনেমার লেন্থ লম্বা তাই দুই অংশে দেখাচ্ছি। একবারে পুরোটা দেখলেই দর্শক বোরিং হতে যাবে। তাই দুই অংশে ভাগ করেছি।

তবে নেট দুনিয়ার বেশিরভাগ দর্শক তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ এনে পরিচালক-প্রযোজকদের উপ ভোক্তা অধিকার আইনে মামলার ইঙ্গিত দিয়েছেন। অনেকেই আবার ‘নবাব এলএল.বি’ দুই খণ্ডে মুক্তির বিষয়টি আগে প্রচার না করায় ‘ওয়েব সিরিজ’ বলে ট্রল করছেন। চলচ্চিত্র বান্ধব গ্রুপগুলো এবং আই থিয়েটারের পেজে এমন শতশত মন্তব্য ঘুরে ঘুরে ফিরেই নজরে আসছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ধেক সিনেমা মুক্তি বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ক্ষোভ প্রকাশ করে শাকিব খান বলেন, এটি এক প্রকার প্রতারণা ও বাটপারি। যে বা যারা এ কাজটি করেছে প্রত্যেকেই দর্শকদের সঙ্গে চরম প্রতারণা করেছে। এসব কারণেই ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের কিনারায় পৌঁছেছে। অর্ধেক সিনেমা মুক্তি দিয়ে পরে বাকি অর্ধেক দিয়ে যদি তারা মার্কেটিং করতে চায় তাহলে চরম ভুল করবে। কোনোদিনই ওই প্ল্যাটফর্ম দর্শক গ্রহণ করবে না। বরং মুখ ফিরিয়ে নেবে।

Reneta

অর্ধেক সিনেমা মুক্তিতে ‘সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন শাকিব খান। তিনি বলেন, আমার কাজ তো আমি ঠিকমত শেষ করে দিয়েছি। অন্যরাও ঠিকভাবে তাদের কাজ শেষ করে দিয়েছে। প্রযোজক যদি দুষ্টু লোকের পরামর্শে অর্ধেক সিনেমা মুক্তি দেয় তাহলে শিল্পী হিসেবে আমার করার কী আছে? তবে মোটেও অর্ধেক সিনেমা মুক্তি দেয়া সমর্থন করি না। এর ফলে মানুষ দেশের ওটিটি থেকে যে একবার মুখ ফিরিয়ে নিল। তাদের ফেরানো মুশকিল হয়ে যাবে। তারা আবার ভিনদেশী ওটিটির দিকে ঝুঁকে যাবে। এমনকি শুনলাম ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে সিনেমাটি নাকি পাইরেসিও হয়ে গেছে।

শাকিব খান মনে করেন, নতুন করে ‘নবাব এলএল.বি’ দর্শকরা আর টিকেট কেটে এই ছবি দেখতে চাইবে না। কারণ, কোনো দর্শকই চায় না তার মাথায় কাঁঠাল ভেঙে অন্যজন খাক। এমনকি প্রতারণার শিকার হতে চাইবেন না কিংবা দুই নাম্বারিকে সমর্থন করবে না। সুস্থ, সুন্দরভাবে আমিও চেয়েছিলেন সিনেমাটি ওটিটিতে চলুক, সিনেমা হলেও মুক্তি দেয়া হোক। কিন্তু শুরুতেই যে গলদ বাঁধল, এখান থেকে আমার কাছে বেশি কিছু চাওয়ার নেই। তবে বলতে চাই, দর্শক যেন প্রতারিত না হয়।

চাপা কণ্ঠে ক্ষোভে শাকিব খান বলেন, করোনায় শত সীমাবদ্ধতার মধ্যেও, আশপাশের মানুষগুলোর কাজে ফিরতে চায় দেয়, পরিচালক-প্রযোজকের অনুরোধ সবকিছু ভেবে নিজে ঝুঁকি নিয়ে সমকালীন সংকট নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে গেছি, দারুণ একটি সিনেমা উপহার দিতে। আর এভাবেই তার প্রতিদান দেয়া হলো! কাজটি দেখতে গিয়ে কেউ প্রতারিক হোক তা আমি চাইনা।

‘নবাব এল.এল.বি’র নির্মাতা অনন্য মামুনের সঙ্গে মাহিয়া মাহি

শুধু শাকিব খান নয়, এর আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে মাহিয়া মাহিও পরিচালক অনন্য মামুনের উপর বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, পরিচালক তার দেয়া কথা রাখেনি। বরং অপেশাদার আচারণ করেছেন। ‘নবাব এলএল.বি’ অর্ধেক মুক্তি প্রসঙ্গে মাহি বলেন, সিনেমা থেকে আমার একটি গান ফেলে দেয়া হয়েছে যেটা নির্মাণের শুরুতে পরিকল্পনায় ছিল। আমি তো আগেই প্রতারণার শিকার হয়েছি, এবার দর্শকরাও হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী বাজেটের আগেই রিজার্ভ থেকে সরকারি প্রকল্পে অর্থ ব্যবহারের সিদ্ধান্ত

পরবর্তী

দেশে প্রথমবারের মতো ‘জেডিপিসি-ঐক্য’ ডিজিটাল মেলা

পরবর্তী

দেশে প্রথমবারের মতো ‘জেডিপিসি-ঐক্য’ ডিজিটাল মেলা

কংগ্রেসের বিদ্রোহী নেতাদের সাথে বসছেন সোনিয়া গান্ধী

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT