চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকার নবাবগঞ্জে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে ডিআরইউ।

মঙ্গলবার ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নবাবগঞ্জে সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় ডিআরইউ সদস্যসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। দুর্বৃত্তরা গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ডিআরইউ সদস্য মিজান মালিক, মুজিব মাসুদ, নেসারুল হক খোকন, আব্দুল্লাহ তুহিন, সুশান্ত সিনহা, সিরাজুল ইসলাম, সাজ্জাদ পারভেজসহ বেশ কয়েকজন।

হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতার সামিল। বিশেষ করে নির্বাচনের সময় দেশজুড়ে এ ধরনের ঘটনা ঘটতে দেখে সাংবাদিক সমাজ খুবই ক্ষুব্ধ। গ্রহণযোগ্য নির্বাচন ও শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এখনই।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর কর্মসূচি দেবে ডিআরইউ।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনডিআরইউসাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT