সরকার সংবাদপত্র এবং সংবাদ সংস্থার সাংবাদিক ও কর্মচারিদের জন্য ৯ম ওয়েজবোর্ডের (মজুরি বোর্ড) প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
শনিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাটের মাধ্যমে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। গত ১২ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সরকার ২০১৮ সালের ২৯ জানুয়ারি ৯ম মজুরি কাঠামো নির্ধারণে ১৩ সদস্যের ওয়েজবোর্ড গঠন করে।
ওই কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।







