চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষ উদযাপন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ১২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা জারি করেছে ।

ডিএমপি’র নির্দেশনায় বলা হয়েছে: পহেলা বৈশাখ রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় অনেক জনসমাগম হবে। এসব এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক নির্দেশনায় বলা হয়: রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক যানবাহন ডাইভারশন থাকবে। এছাড়া যান চলাচলের বিকল্প রুটসহ নগরীতে বেশকিছু সড়ক বন্ধ থাকবে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবাহন ডাইভারশন পয়েন্টগুলো হচ্ছে- সোনারগাঁও ক্রসিং, বাংলামটর ক্রসিং, পরিবাগ গ্যাপ, নেভাল চীপ গলি, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মাকের্ট ক্রসিং, প্রশাসন একাডেমি গলি, শাহবাগ ক্রসিং।

যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে সেগুলো হচ্ছে- বাংলা মটর হতে রুপসী বাংলা, শাহবাগ ও টিএসসি হতে দোয়েল চত্বর, রুপসী বাংলা হতে কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা, মৎস্য ভবন ও শাহবাগ হতে কাঁটাবন, পলাশী ও শহীদ মিনার হতে দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশী বাজার ও শহীদ মিনার হতে টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং হতে দোয়েল চত্বর, নীলক্ষেত হতে টিএসসি।

যান চলাচলের বিকল্প রুটগুলো হচ্ছে-মিরপুর রোড-সাইন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশি বাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেলস্কোয়ার-সোনারগাঁও-রেইনবো- মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার কাকরাইল-রাজমনি-ইউবিএল গুলিস্তান, ফার্মগেট সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ- খিলগাঁও, ফার্মগেট সোনারগাঁও-বাংলামটর-মৌচাক-মগবাজার কাকরাইলচার্চ-রাজমনি-পল্টন-মতিঝিল।

Reneta

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে তা হচ্ছে- হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর হতে আগত), পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর হতে আগত), আব্দুল গণি রোড (পূর্ব দক্ষিণ দিকের গাড়িসমূহ), কার্জন হল হতে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ), মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইন শৃংলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ), শিল্পকলা একাডেমি গলি (আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ), সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ), কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়িসমূহ)।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাফিক নির্দেশনানববর্ষ উদযাপন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT