চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের পথ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত জনসাধারণ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন: বাংলা নববর্ষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একই সাথে পালনের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ধারণ করছে। লক্ষ্য করা গেছে যে, নববর্ষের অনুষ্ঠানে আগত শান্তিপ্রিয় মানুষের পাশাপাশি কিছু দুষ্কৃতকারী অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত থাকে। এ ধরণের ছদ্মবেশী অপরাধীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন: ঢাকা মহানগরের প্রতিটি মানুষ যেন আনন্দ ও উচ্ছ্বাসের মাধ্যমে নববর্ষ উদযাপন করতে পারে তাই মহানগর পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

যে পথে রমনা পার্কে প্রবেশ
(ক) রমনা রেস্তোঁরা গেট
(খ) অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে)
(গ) অরুনোদয় গেট (সুগন্ধার বিপরীতে)

যে পথে রমনা পার্কে বাহির
(ক) উত্তরায়ন গেট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত)
(খ) বৈশাখী গেট (আইইবি এর বিপরীতে)

Reneta

যে পথে রমনায় প্রবেশ ও বাহির হওয়া যাবে
(ক) শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে)
(খ) স্টার গেট (মৎস্য্য ভবন ক্রসিং)
(গ) নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি

যে পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ
(ক) শিখা চিরন্তন গেট
(খ) বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট
(গ) তিন নেতার মাজার সংলগ্ন গেট

যে পথে সোহরাওয়ার্দী উদ্যানে বাহির
(ক) রমনা কালী মন্দির গেট
(খ) আইইবি গেট

সোহরাওয়ার্দী উদ্যানের যে পথ বন্ধ থাকবে
(ক) টিএসসির বিপরীতে গেট
(খ) ছবিরহাট গেট

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক ডাইভারশন পয়েন্ট
সোনারগাঁও ক্রসিং, বাংলা মটর ক্রসিং, পরিবাগ গ্যাপ, নেভাল চীফ গলি, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট ক্রসিং, প্রশাসন একাডেমি গলি, শাহবাগ ক্রসিং।

গাড়ি পার্কিং ব্যবস্থাপনা (এক লেনে)
হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর থেকে আগত)
পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর থেকে আগত)
আব্দুল গণি রোড (পূর্ব-দক্ষিণ দিকের গাড়িসমূহ)
কার্জন হল হতে বঙ্গ বাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)
মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
শিল্পকলা একাডেমি গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ)
কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়িসমূহ)

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে
বাংলা মটর-রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর
ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা
মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন
পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং
বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি
শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর
নীলক্ষেত-টিএসসি

যান চলাচলের বিকল্প রুট
মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরী-নিউ মার্কেট-আজিমপুর-বকশী বাজার-চাঁনখার পুল-গুলিস্তান
রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও

ডিএমপির নিরাপত্তা পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবরে গাড়ী নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন।

ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, পটকা, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন থেকে বিরত থাকুন।

মুখোশ পরিধান এবং বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না।

মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউটের সেচ্চ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের পরামর্শ মেনে চলুন।

সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

আপনার সাথে থাকা শিশুর পকেটে চিরকুটে আপনার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখুন এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোলরুমে স্থাপিত “লস্ট এন্ড ফাউন্ড সেন্টার” বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক করে রাখুন ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন।
সন্ধ্যা ছয়টার মধ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর এবং হাতিরঝিল এলাকা ত্যাগ করুন।

সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য নন, এমন ব্যক্তিগণ ক্যাম্পাসে অবস্থান করবেন না।
সকল অনুষ্ঠানস্থলে ধূমপান হতে বিরত থাকুন।

বিকাল ছয়টার মধ্যে সকল উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সমাপ্ত করুন।

ভুভুজেলা (বিশেষ প্রকার বাঁশি) বাজানো, বিক্রয় ও বহন থেকে বিরত থাকুন।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পান্তা-ইলিশ বা অন্য কোন খাবার গ্রহণের পূর্বে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হোন।

কোন কারণে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় স্থাপিত পুলিশ সাব-কন্ট্রোলরুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোলরুম, রমনা, শাহবাগ, ধানমন্ডি, ও হাতিরঝিল থানায় যোগাযোগ করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT