চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, সংঘাতও নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

নববর্ষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, সংঘাতও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে দেশবাসী ও ঢাকাবাসীর জন্য নববর্ষের উপহার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার ও ওয়াটার ফাউন্টেন এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বাংলা নববর্ষ বাঙালির অনুষ্ঠান। এটা মূলত ব্যবসা বাণিজ্য করা মানুষদের জন্য বিশেষ দিন। আগে মানুষের এত টাকা ছিলো না, তখন পণ্যবিনিময় হতো, মানুষ ধার কর্জ করতো। পরে নববর্ষের দিনে পুরনো ধারকর্জ শোধ করা হতো এবং নতুন করে খাতা খোলা হতো। মুঘল আমল থেকে এই নববর্ষ পালিত হয়ে আসছে।

এর সঙ্গে ধর্মের সংঘাত নেই, সম্পর্কও নেই। এটা পুরোপুরি একটা বাঙালি চর্চা, বাঙালি সংস্কৃতির চর্চা। অনেকে এটাকে নানাভাবে উদ্ধৃত করতে চাইছে। মঙ্গল শোভাযাত্রা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছোট থেকেই দেখেছি ঢাকার বিভিন্ন স্থানে ছোট ছোট অনেক বৈশাখি মেলা হতো। মেলায় মানুষ যেতো ও চিত্তবিনোদন পেতো। দেশের সব ধর্মের মানুষ এক হয়ে এই উৎসবটি পালন করে। শান্তিপূর্ণভাবে যেন এই উৎসবটা পালন করা যায় সেদিকে সবাই খেয়াল রাখবেন।

Banglabid

অ্যাম্ফিথিয়েটার ও ওয়াটার ফাউন্টেন দেশবাসী ও ঢাকাবাসীর জন্য নববর্ষের উপহার উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, এখানে নানান অনুষ্ঠান হবে। তবে আমার অনুরোধ শুধু এখানেই নয় যেখানেই যাবেন সেখানে হাতে থাকা হাতের পানির বোতল, কাগজের ঠোঙা যেখানে সেখানে ছুঁড়ে মারবেন না। হাতিরঝিলে নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি আমরা। পয়নিস্কাশন ব্যবস্থা ঠিক করেছি, ওয়াটার বাস সার্ভিস চালু করেছি, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে চেয়েছি। সেখানে বেড়াতে গিয়ে ময়লা যত্রতত্র ফেলবেন না। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে ফেলবেন। পরিস্কার পরিচ্ছন্নতার কথা তো ইসলাম ধর্মেও বলে। আর এটা এটা নাগরিক সচেতনতা।

সন্ধ্যায় হাতিরঝিল প্রকল্পের অ্যাম্ফিথিয়েটার ও ফাউন্টেন উদ্বোধন করার কথা থাকলেও সকালেই সেটা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, সন্ধ্যায় করার কথা ছিলো। আগেই করে দিলাম। কাল পয়লা বৈশাখ, যেন কেউ চাইলে এখানে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে আলাপন

পরবর্তী

খালেদার চার মামলার কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

পরবর্তী
ভারতের নতুন রাষ্ট্রপতি

খালেদার চার মামলার কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

জেমস

পহেলা বৈশাখে থাকছেন জেমস

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT