দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপার্সন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠান থেকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বেগম খালেদা জিয়া।







