বিনোদন

নবদম্পতিকে স্বাগত জানাতে সেজেছে ‘সিং ভিলা’

নবদম্পতিকে স্বাগত জানাতে সেজেছে ‘সিং ভিলা’

ইতালির লেক কোমোর ভিলা দেল বেলবিয়ানেল্লো রিসোর্টে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো জনপ্রিয় বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন -এর বিয়ে। তারা এখন অফিশিয়ালি স্বামী-স্ত্রী। প্রথমে কন্নড় ও পরে সিন্ধি রীতিতে বিয়ে হয়েছে তাদের, এবার তাদের বাড়ি ফেরার পালা।

জানা গেছে, ইতালি থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে আগামী ১৮ নভেম্বর মুম্বাইয়ে ফিরবেন এই নবদম্পতি। মুম্বাইয়ের নিজ বাড়িতে নববধুকে আনবেন রণবীর সিং। আর তাইতো নববধুকে স্বাগত জানাতে ইতোমধ্যেই সেজে উঠেছে রণবীরের মুম্বাইয়ের ‘সিং ভিলা’।

ইতোমধ্যেই রণবীরের বাড়ির বেশকিছু ছবি প্রকাশ পেয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, আলো আর ফুলের সাজে ঝলমল করছে রণবীরের বাড়ি। বাড়ির এন্ট্রান্স সাজানো হয়েছে সোনালি আলো আর সাদা ফুল দিয়ে। বাড়ির সামনের গাছ থেকে ঝুলছে বড় বড় সোনালি আলোর বাল্ব। বিয়ের খুশিতে যেন সেজেছে তারাও। এককথায় নবদম্পতিকে আহ্বান জানানোর জন্য রীতিমতো মোহময়ী সাজে সেজে উঠেছে বাড়িটি।

এদিকে দীপিকার বাড়িও সাজানো হয়েছে নানা রকম আলো আর ফুল দিয়ে। পাশাপাশি, দীপিকার জন্য একটি ফ্ল্যাটও কিনেছেন রণবীর। ফ্ল্যাটের অন্দরসজ্জার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই নাকি নতুন সেই ফ্ল্যাটে উঠবেন বাজিরাও-মস্তানি।

 

বিষয়:রণবীর-দীপিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…