চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দনে আজ ‘কৃষ্ণপক্ষ’ ও ‘টুবি কনটিনিউড’

হাসান আহমেদ হাসান আহমেদ
১০:২০ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয়বারের মত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে নন্দনে। সেখানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের ৮টি সিনেমা। যার মধ্যে ৭টি সিনেমার প্রযোজক ইমপ্রেস।

আজ উৎসবে প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদ এর উপন্যাস নিয়ে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ এবং ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’ সিনেমা দুটি। বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে নন্দন প্রেক্ষাগৃহে।

উৎসব উদ্বোধন অনুষ্ঠানে ব্রাত্য বসু (বামে), ফরিদুর রেজা সাগর (মাঝখানে) ও অভিনেত্রী মাধবী মুখার্জি (ডানে)

২৫ জুন নন্দন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু।

Banglabid

তিনি বলেন, এই চলচ্চিত্র উৎসব আমাদের দুই দেশকে আরও কাছাকাছি আনবে। সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে আমাদের দুই বাংলার চলচ্চিত্রশিল্পকে আরও সমৃদ্ধ করবে। এখন বাংলাদেশেও বিশ্বমানের ছবি তৈরি হচ্ছে। একই ধরনের ছবি হচ্ছে কলকাতায়।

‘তাই দুই বাংলার ছবি যদি একসঙ্গে তৈরি হতো, তবে বাংলা চলচ্চিত্র আজ বিশ্বের বুকে সম্মানের সঙ্গে আসন করে নিতে পারত।’

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

Reneta

তিনি বলেন, চলচ্চিত্র উৎসব আমাদের সংস্কৃতিকে দৃঢ় করার অন্যতম বাহন। বাংলাদেশের এই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে আমাদের দুই দেশের সংস্কৃতির নৈকট্য আরও বাড়বে। চলচ্চিত্রের এই লেনদেনের মধ্য দিয়ে দুই দেশের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। উন্নত হবে।’

উৎসব উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন; প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি ও নন্দনের প্রধান নির্বাহী মহুয়া ব্যানার্জি।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল মেম্বার প্রেমেন্দ্র মজুমদার বলেন, ‘আমরা বাংলাদেশের চলচ্চিত্র দেখতে ভীষণ আগ্রহী। সেই আগ্রহ থেকে ২০১১ সালে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। শুরুতে স্বল্প পরিসরে শুরু হলেও গত বছর থেকে ভারতের ২০টি শহরে বাংলাদেশের চলচ্চিত্র দেখানো হচ্ছে। এ পরিসর আরো বাড়বে বাড়বে বলে আমরা মনে করি।’

আয়োজক সূত্রমতে, ঝাড়খন্ডের জামশেদপুর ও রাঁচি, ওড়িশার ভুবনেশ্বর, আসামের গুয়াহাটি ও জোড়হাট, মহারাষ্ট্রের মুম্বই, নাগপুর ও পুনে, রাজধানী নতুন দিল্লি, তামিলনাড়ুর চেন্নাই, অন্ধ্র প্রদেশের হায়দরাবাদ এবং বিশাখাপট্টনম, কেরালার তিরুবনস্তপুরম এবং কোচিসহ পশ্চিমবঙ্গের বহরমপুর, শিলিগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর শহরে এই উৎসব হবে।

প্রথমদিন প্রর্শিত হয় আকা রেজা গালিব পরিচালিত থ্রিলার ঘরাণার চলচ্চিত্র ‘কালের পুতুল’ এবং  তৌকির আহমেদের বহুল প্রশংসিত ‘অজ্ঞাতনামা ’। শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টায় দেখানো হবে যথাক্রমে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’ এবং অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ চলচ্চিত্র দুটি।

সবগুলো চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত হয়েছিল। এই ছবিগুলো নন্দন-২ এবং নন্দন-৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া (পূর্বাঞ্চল শাখা)।

২৬ জুন প্রদর্শিত হয় দেশভাগ নিয়ে আকরাম খান নির্মত ‘খাঁচা’ ও  আবু সাইয়ীদ এর পরিচালনায় ‘ড্রেসিং টেবিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকৃষ্ণপক্ষনন্দনবাংলাদেশ চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনার জয়ের পর হাসপাতালে ম্যারাডোনা

পরবর্তী

এক যোদ্ধার নাম মাশ্চেরানো

পরবর্তী

এক যোদ্ধার নাম মাশ্চেরানো

একসঙ্গে আমার একাধিক ছবি মুক্তির পক্ষে না: শাকিব

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT