চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নদী রক্ষায় সকলকে একত্রে কাজ করতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৮
পরিবেশ
A A

জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন বলেছেন, নদী সুরক্ষায় প্রয়োজন সরকার ও জনসাধারণের যৌথ উদ্যোগ। স্বাধীনতার পর সবাই নদীর সুফল ভোগ করেছে। কিন্তু নদীর সংরক্ষণে মনোযোগ দেয়নি।

শুক্রবার আশুলিয়ার বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনে তুরাগ নদী সুরক্ষা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ এজাজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আরিফ হাসনাত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, সোনভরি নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব মহিউদ্দিন মহির, তুরাগ নদী সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সদস্য সচিব মুজিবুল হক মনি প্রমহৃখ।

এসময় আরিফ হাসনাত বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা সত্ত্বেও নদী তীরবর্তী অঞ্চলের জনসাধারণের অংশগ্রহণের অভাবে দখল ও দহৃষণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে নদী দখলকারীরা উদ্ধার অভিযানে যাওয়া কর্মকর্তা ও পুলিশকে ভীতি প্রদর্শন করে। বিভিন্ন পরিবেশ আন্দোলনের মধ্যে জোট গঠনের ওপর জোর দেন তিনি।

সভায় ঢাকার চারপাশের নদী নিয়ে গড়ে ওঠা আন্দোলনগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মিহির বিশ্বাস।

মোহাম্মদ এজাজ বলেন, নদ-নদীর প্লাবনভূমি পর্যাপ্ত জমি নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করে পরিপত্র জারি করলে ভুয়া দলিলপত্র তৈরি নিয়ন্ত্রণে আসবে।

Reneta

শেষে মোহাম্মদ আলীকে সভাপতি, মুজিবুল হক মনিকে সদস্য সচিব, আকাশ খান মিল্টনকে সাংগঠনিক সম্পাদক ও আব্দুল মজিদকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট ‘তুরাগ নদী সুরক্ষা কমিটি’ ঘোষণা করা হয়। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী রক্ষাবিআইডব্লিউটিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬

গাড়ির জ্বালানি নিতে চালক-মালিকদের ভোগান্তি কমছে না

এপ্রিল ৫, ২০২৬

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT