চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ৫ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A
ব্যাংক

শরীয়তপুরের নড়িয়াসহ কয়েকটি উপজেলায় সম্প্রতি পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের কৃষি এবং এসএমই খাতের ঋণগ্রহীতাদের বিশেষ আর্থিক নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তার অংশ হিসাবে সুদ মওকুফসহ ৫ ধরনের সুবিধা দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাসহ কয়েকটি উপজেলা সম্প্রতি পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছে। ফলে ওই অঞ্চলের বেশ কয়েকটি বাজার, ঘর বাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্রিজ-কালভার্ট ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিত এলাকার ঋণগ্রহীতা বিশেষত কৃষি এবং এসএমই খাতের উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।

এছাড়া নদী ভাঙনের কারণে আয় উৎসারি কর্মকাণ্ড বন্ধ থাকায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে ডাউন পেমেন্ট দিয়ে ঋণের মেয়াদ বৃদ্ধি করাও অধিকাংশ ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে পড়বে। এমতাবস্থায়, কৃষি এবং এসএমই খাতের ঋণ হিসাবগুলো বিরূপভাবে শ্রেণিকৃত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর নতুন ঋণ প্রবাহও বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা দেখা দিতে পারে।

এমন পরিস্থিতিতে, নদী ভাঙনে শরীয়তপুর জেলার কয়েকটি উপজেলার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনাসহ তাদের পুনর্বাসনে আর্থিক নীতি সহায়তা দিতে নিম্নলিখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১. নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও উদ্যোক্তারা যাতে ঋণ খেলাপিতে পরিণত না হন, সে লক্ষ্যে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে, ক্ষেত্র বিশেষে ডাউন পেমেন্টের শর্ত শিথিলপূর্বক, কৃষি এবং এসএমই খাতের ঋণ পুনঃতফসিল করা যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাস গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। তাছাড়া, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা যাতে প্রকৃত চাহিদার ভিত্তিতে যথাসময়ে নতুন ঋণ সুবিধা পেতে পারেন সে লক্ষ্যে কোনও অর্থ জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা দেওয়া যাবে।

Reneta

২. ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠার নিমিত্তে এবং আবাদযোগ্য (যদি থাকে) স্থানসমূহে কৃষি কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে কৃষকদের প্রকৃত চাহিদার নিরিখে বিশেষ কৃষি ঋণ হিসেবে ৪ শতাংশ রেয়াতি হার সুদে আমদানি বিকল্প ফসলসমূহে (ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা) কৃষি ও পল্লী ঋণ প্রদানে প্রাধান্য দিতে হবে।

৩. চলতি ২০১৮-১৯ অর্থবছরে নদী ভাঙনে সম্পূর্ণ বিলীন হওয়া নিঃস্ব কৃষকদের ব্যাংক ঋণের সুদ মওকুফের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদকে সুদ মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. নতুন করে কোনও সার্টিফিকেট মামলা দায়ের না করে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অনাদায়ী ঋণসমূহ যাতে তামাদি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়েরকৃত সার্টিফিকেট মামলাগুলোর তাগাদা ৬ মাস বন্ধ রেখে প্রয়োজনে সোলেনামার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা যেতে পারে।

৫. নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে প্রকৃত চাহিদা মোতাবেক যথাসময়ে নতুন ঋণ পেতে কোনও হয়রানির শিকার না হন সে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিতাসে দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তা বরখাস্ত

পরবর্তী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পরবর্তী
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা নিহত

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT