চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে ডুবিয়ে সাত বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

শামীম খান শামীম খান
৫:৩৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
জনপদ, মাগুরা
A A

পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে মাহিদ হোসেন (৭) নামে এক শিশুকে নদীতে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষ নিকটআত্মীয়রা।

এ ঘটনায় নিহত মাহিদের চাচাতো ভাই রোহান (১৬) ও রোহানের বাবা আসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিখোঁজের ৫ দিন পর বারাশিয়া এলাকার নবগঙ্গা নদী থেকে মাহিদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

মাহিদ বারাশিয়া গ্রামের মুজিবুর রহমান মোল্যার ছেলে। সে বারাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় নিহত মাহিদের চাচাতো ভাই রোহান (১৬) ও রোহানের বাবা আসলাম মোল্যা গ্রেপ্তার হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

নিহতের বাবা মুজিবুর রহমান জানান, ৩ বছর আগে পারিবারিক একটি বিষয় নিয়ে চাচাতো ভাই আসলাম মোল্যার সাথে বিরোধ হয় মুজিবর রহমানের। এই বিরোধের প্রতিশোধ নিতে আসলাম মোল্যা ও তার ছেলে রোহান পূর্ব পরিকল্পিতভাবে বুধবার সকালে মাহিদকে স্থানীয় নবগঙ্গা নদীতে নিয়ে যায়। সেখানে একটি তালের ডিঙ্গার সাথে হাত বাধা অবস্থায় মাহিদকে বেধে ডুবিয়ে দেয়।

অন্যদিকে মাহিদকে না পেয়ে ওই দিন রাতে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করেন মুজিবুর রহমান।

Reneta

পরদিন মাহিদের নানা দুলাল হোসেনের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়।

বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোনের সূত্র ধরে রোহানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রোহান হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেয়।

যার সূত্র ধরে পুলিশ নবগঙ্গা নদীতে দমকল বাহিনীর ডুবুরিদের মাধ্যমে দুই দিনের তল্লাশী শেষে আজ রোববার দুপুর ২টায় লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রোহান ও রোহানের বাবা আসলাম মোল্যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। নিহত মাহিদের বাবা সদর থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT