চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র রোহিঙ্গা ঐতিহ্যের ধারাবাহিকতা নিশ্চিত করবে’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪২ অপরাহ্ণ ২৫, মে ২০২১
কক্সবাজার, জনপদ
A A

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রোহিঙ্গা জনগোষ্ঠী যৌথভাবে রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) চালু করেছে।

এটি একটি বহুমাত্রিক উদ্যোগ যার মাধ্যমে অনলাইন কমিউনিটির জন্য নতুন একটি মাধ্যম, ইন্টারএক্টিভ গ্যালারী, ডিজিটাল সংরক্ষণাগার, এবং ওয়েব-ভিত্তিক প্রদর্শনী উপস্থাপিত হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহ্যকে বিশদভাবে নথিভুক্ত ও সংরক্ষণের জন্য প্রথম উল্লেখযোগ্য প্রয়াসগুলোর মধ্যে এটি অন্যতম।

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে ১০ লাখের কাছাকাছি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন যেখানে তাদের আশ্রয়ের জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু তাদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম সীমিত।

আরসিএমসি আইওএম-এর অনুশীলনকারী এবং মানসিক স্বাস্থ্য কর্মকর্তাদের নেতৃত্বে আর্ট থেরাপি, সুরক্ষা এবং দক্ষতা বিকাশের কার্যক্রমের মাধ্যমে মনোসামাজিক সহায়তা সরবরাহ করছে।

মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংস্কৃতিচর্চা এবং নিদর্শনগুলো ২০১৯ সালে কক্সবাজারের আইওএম গবেষকরা সংগ্রহ এবং নথিভুক্ত করার কাজ শুরু করেছিলেন। এই আরসিএমসি শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী শিল্পীদের দ্বারা গবেষণা করা এবং উৎপাদিত সংস্কৃতি নিদর্শন এবং শিল্পকর্মের একটি বিস্তৃত সংগ্রহের মাধ্যমে রোহিঙ্গা মানুষের গল্প উপস্থাপন করছে। এই প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা পরিচয়ের নৃতাত্ত্বিক চিত্র, কর্মকাণ্ড-গুলোর বিশদ বর্ণনা তৈরি করেছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের জীবনের গল্প বলার জন্য সরঞ্জামাদি এবং সুযোগ সরবরাহ করে আরসিএমসি আবিষ্কার করে যে শরণার্থীদের তিন-চতুর্থাংশ দ্বারা বর্ণিত “পরিচয় সংকট” তাদের ভালভাবে থাকার অন্যতম অন্তরায়। আরসিএমসি একটি বাহন হিসাবে কাজ করার চেষ্টা করছে যা রোহিঙ্গা জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণ এবং বর্ধিত করছে, তাদের সম্মিলিত পরিচয়কে শক্তিশালীকরণে অবদান রাখছে।

Reneta

আরসিএমসি’র একজন গবেষক এবং কবি শাহিদা উইন বলেন, “এই কেন্দ্রটি আমাদের রোহিঙ্গা সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে একটি সুযোগ করে দিয়েছে। এটি আমাদের সৃজনশীলতা, আকাঙ্ক্ষাগুলো, স্মৃতি এবং অনুভূতিগুলো আমাদের নিজস্ব চারু ও কারুকলার মাধ্যমে প্রকাশ করার সুযোগ দিয়েছে।’’

সংগ্রহশালাটি একটি সংস্কৃতির প্রতিকৃতি যা তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিফলন করে, ঐতিহ্য এবং উদ্ভাবন, কল্পনা এবং স্মৃতি, স্থানচ্যুতি এবং নিজস্বতা এগুলোর মধ্যে অস্থিরতার সন্ধান করে। এটি ঐতিহ্যবাহী স্থাপত্য মডেল থেকে সূচিকর্ম, মৃৎশিল্প, ঝুড়ি, কাঠের কাজ, ভিজ্যুয়াল আর্টস, সংগীত, গল্প, কবিতা এবং আরও অনেকগুলো স্পর্শনীয় ও অস্পর্শনীয় ঐতিহ্য সামগ্রীর সম্মিলন করেছে।

আইওএম-এর বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল মার্কেস পেরেইরা বলেন, “আরসিএমসির ওয়েবসাইটটি রোহিঙ্গা জনগণকে তাদের গল্পগুলো বিশ্বব্যাপী দর্শকদের সাথে ভাগ করে নিতে এবং রোহিঙ্গা প্রবাসীদের সাথে সংযুক্ত করার জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করবে। রোহিঙ্গা ঐতিহ্য এবং জনগণের সৌন্দর্য ও জটিলতা প্রদর্শন করে কেন্দ্রটির লক্ষ্য এই সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা নিশ্চিত করা।’’

আরসিএমসি সংগ্রহশালাটি আপাতত কেবল অনলাইনে অভিগম্য, তবে আইওএম একটি সমন্বিত বহুমুখী হল নির্মাণকাজের পরিকল্পনা চূড়ান্ত করতে চাচ্ছে। এই স্থাপনায় প্রদর্শনী এবং কর্মশালার স্থানও অন্তর্ভুক্ত থাকবে এবং রোহিঙ্গা জনগোষ্ঠী এট পুরোপুরি পরিচালনা করবে।

যখন শরণার্থী শিবিরে সংস্কৃতি হলটি তৈরি হবে তখন রোহিঙ্গা জীবনের বিভিন্ন ক্ষেত্রের ইন্টারএক্টিভ প্রদর্শনী, রোহিঙ্গা “ওয়াক-থ্রু” অভিজ্ঞতা ইত্যাদি চাক্ষুষ দেখার সুযোগ হবে। এই প্রকল্পের মূল উপাদান সাংস্কৃতিক হলটি রোহিঙ্গাদের নতুন ও পুরাতন প্রজন্মের জন্য সংস্কৃতি ও ঐতিহ্যের উপর একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে।

আরসিএমসি কার্যক্রমে জড়িত সমস্ত কারিগর এবং গবেষকরা তাদের কাজের জন্য যথাযথ স্বীকৃতি এবং লেখক-স্বত্ত্ব পান। পাশাপাশি, এই কেন্দ্রের শিল্পীরা ঘরে বসেই তাদের নতুন কারুকর্ম উদ্ভাবন করে এবং নতুন দক্ষতা বিকাশের সুযোগের প্রক্রিয়া এবং উপকরণ অন্বেষণ করতে পারেন। আরসিএমসি এবং এর শিক্ষামূলক কর্মসূচী পরিচালনার জন্য একটি নিবেদিত রোহিঙ্গা দল প্রশিক্ষিত হচ্ছে।

আরসিএমসি প্রকল্পটি বাস্তবায়ন করতে আইওএম-এর সাথে যৌথভাবে অবদান রেখেছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পে সহায়তে করেছে সুইডিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (সিআইডিএ), কানাডার পররাষ্ট্র বিষয়ক বিভাগ, ট্রেড এন্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট (ডিএফএটিডি), দ্যা ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও), সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), এবং নেদারল্যান্ড-এর পররাষ্ট্র মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওএম
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT