চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সংক্রমণে ফ্রান্সে লকডাউনের চিন্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফ্রান্স

গেল মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছিল ফ্রান্সে। বহু চেষ্টার পর কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে সংক্রমণ বাড়ায় আবারও লকডাউনের কথা ভাবছে কর্তৃপক্ষ।

শুক্রবার একদিনেই দেশটিতে আক্রান্ত শনাক্ত হয় ৭ হাজার ৩৭৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ছাড়ালো।

৩১ মার্চের পরে এটাই ফ্রান্সে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা। ওইদিন আক্রান্ত শনাক্ত হয়েছিলো ৭ হাজার ৫৭৮ জন।

Banglabid

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টিকে ‘তাৎপর্যপূর্ণ বৃদ্ধি’ বলছে। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত শনাক্ত হয় ৬ হাজার ১১১ জন এবং আগের দিন বুধবার ৫ হাজার ৪২৯ জন।

গতকাল শুক্রবার ২০ জনের মৃত্যুর মধ্য দিয়ে ফ্রান্সে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০০ জন।

তবে এই পরিসংখ্যান প্রকাশের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্বিতীয়বার লকডাউন উপেক্ষা করা যায় না। তবে তিনি সেই সব নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে চান যেগুলো দেশের নাজুক অর্থনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনতে চেষ্টা করছে।

Reneta

একটি ভাইরাসকে নিয়ন্ত্রণের সবচেয়ে নিষ্ঠুরতম উপায় ‘দমন’ উল্লেখ করে তিনি সবাইকে একত্রিতভাবে কঠোর হওয়ার আহ্বান জানান।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার মানুষ। মৃত্যুবরণ করেছে ৫ হাজার ৬৯৫ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৬০০ জন, মৃত্যুবরণ করেছে ১ হাজার ১০৫ জন। ভারতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৬৬৫ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ১৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৮ হাজারের বেশি জন এবং প্রাণ হারিয়েছে ৮৬৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ২ কোটি ৪৯ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ৮ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফ্রান্সলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

পরবর্তী

জনি ডেপের বিপদে পাশে দাঁড়ালেন রবার্ট ডাউনি জুনিয়র

পরবর্তী

জনি ডেপের বিপদে পাশে দাঁড়ালেন রবার্ট ডাউনি জুনিয়র

ছাত্রীরা এসে দেখলেন সব রুম লণ্ডভণ্ড, চুরি গেছে সব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT