চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন যেসব নিয়ম আনল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাথায় বল লেগে আহত খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম অবশেষে চালু করল আইসিসি। আসছে অ্যাশেজ থেকেই কার্যকরী হবে নিয়মটি। পাশাপাশি স্লো-ওভার রেটে এখন থেকে কেবল অধিনায়কই বেশি দোষী হবেন না, বাকী সতীর্থদের পকেট থেকেও কাঁটা হবে সমপরিমাণ ম্যাচ ফী!

পহেলা আগস্টের অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই সিরিজ দিয়ে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো নিয়ম শুরু করবে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগে ঘরোয়া ক্রিকেটে ২ বছরের মতো মহড়া দেয়া হয়েছে, তারপর আন্তর্জাতিক ক্রিকেটে চালু হতে যাচ্ছে নিয়মটি।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। প্রথমে দলের চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আহত খেলোয়াড় মাঠে নামার মতো উপযুক্ত কিনা। যদি বদল করতেই হয় তাহলে একই পজিশনের খেলোয়াড় নামাতে হবে। নামানোর আগে সিদ্ধান্তটি ম্যাচ রেফারির থেকে অনুমোদিত হয়ে আসতে হবে।

Banglabid

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই নয়, নারী-পুরুষদের আন্তর্জাতিক-ঘরোয়া সব ফরম্যাটের ক্রিকেটেই নতুন কিছু নিয়ম মাঠে নামাচ্ছে আইসিসি।

স্লো-ওভার রেটের কারণে যেসব নিয়ম যুক্ত হচ্ছে-
>এখন থেকে কেবলমাত্র অধিনায়ককে জরিমানা ও নিষেধাজ্ঞা দেয়া হবে না।

>স্লো-ওভার রেট হলে একাদশের সব খেলোয়াড় সমানভাবে দায়ী হবেন। অধিনায়কের সমান জরিমানা সবাইকেই করা হবে।

Reneta

>বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো-ওভার রেট হলে ম্যাচ শেষ দোষী দলের নামের পাশে বিয়োগ হবে দুটি কম্পিটিশন পয়েন্ট।

নো বলের রিপ্লে চাওয়া নিয়েও নতুন নিয়ম আনতে যাচ্ছে আইসিসি। সামনের কয়েক মাসে মহড়ার পর নিয়মটি চালু করতে চায় সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিখেলোয়াড় বদলি নিয়মলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এডিস মশা নিধনে সরকারের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে

পরবর্তী

হুমায়ূন আহমেদের ১০ উক্তি

পরবর্তী

হুমায়ূন আহমেদের ১০ উক্তি

ছবি কৃতজ্ঞতা: বেঙ্গলবিটস

হুমায়ূনের ছবি বানানোর গল্প থেকে গল্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT