স্পোর্টস

নতুন ভূমিকায় ইনজামাম

নতুন ভূমিকায় ইনজামাম

ব্যাট-প্যাড তুলে রাখার পর আবারও ক্রিকেটে নতুন ভূমিকায় ইনজামাম-উল-হক। ওয়ানডেতে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক পেতে যাচ্ছেন আফগানিস্তানের কোচের দায়িত্ব।

পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন আগেই। কিছুদিন স্বল্প মেয়াদে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন পিসিবির অধীনে।

এর আগে অ্যান্ডি মোলের আফগান ক্রিকেটের দায়িত্বে ছিলেন। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। ২০০৯ সালে কোচ ছাড়াই ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দেশটি।

এই মাসেই আফগানদের হয়ে কাজ শুরু করবেন ইনজি। জিম্বাবুয়ে সফরে কাজ শুরু করবেন অস্থায়ীভাবে।

ইনজামামের সঙ্গে দুই বছরের চুক্তি হতে পারে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের।

বিষয়:ইনজামাম উল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…