ক্রিকেট

নতুন ব্যাটিং কোচ পাচ্ছেন সাকিব-তামিমরা

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলন করছে, কোচের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় অনুশীলন সেশনে কোচের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগস্ট থেকে বাংলাদেশের ব্যাটিং কোচের পদটি ফাঁকা। তখন পারিবারিক কারণে পদত্যাগ করেছিলেন সাউথ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। দুবছর টাইগার ক্রিকেটের সঙ্গে ছিলেন তিনি।

সাকিব-তামিমদের জন্য নতুন কাউকে খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দিলেন সুখবর। জানালেন, ব্যাটিং কোচ নিয়োগ অনেকটাই চূড়ান্ত।

‘আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শীঘ্রই জানতে পারবেন। প্রায় ফাইনাল হয়েছে। আমাদের কোচিংস্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের সমন্বয় প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে। আশা করি খুব শীঘ্রই নামটি পেয়ে যাবেন।’

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন ম্যাকেঞ্জি। শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বিসিবি তাকে সব সংস্করণেই চেয়েছিল, পরিবারকে সময় দেয়ার জন্য কখনোই বেশি দায়িত্ব নিতে চাননি। বোর্ডের অনুরোধে গত বছর ভারত সফরে অবশ্য টেস্টের সময় তাকে পেয়েছিল দল।

বিষয়:টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি ব্যাটিং কোচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…