চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ব্যাংকগুলোও খেলাপি ঋণের ফাঁদে

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:৫৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

খেলাপি ঋণ কমানোর জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের কোনো উদ্যোগই কাজে আসছে না। পুরনো ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে নতুন প্রজন্মের ব্যাংকগুলোর খেলাপি ঋণও। চলতি বছরের সেপ্টেম্বর শেষে চতুর্থ প্রজন্মের ৯ ব্যাংকের ঘাড়ে নতুন করে চেপেছে ৭২৭ কোটি ৮৫ লাখ টাকার খেলাপি ঋণের বোঝা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে নতুন ৯টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৬ কোটি টাকা। কিন্তু মাত্র ৩ মাস আগেও এই খেলাপির পরিমাণ ছিল ৫ হাজার ২৮ কোটি টাকা। এই সময়ের ব্যবধানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৭২৮ কোটি টাকা।

তবে এক বছর আগেও এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল আরও কম। ২০১৮ সালের সেপ্টেম্বরে নতুন ৯টি ব্যাংকের মোট খেলাপি ছিল ৪ হাজার ২২৮ কোটি টাকা। সুতরাং এক বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে প্রায় ১ হাজার ৫২৮ কোটি টাকা।

Banglabid

অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি গ্রাহকদের কোনো শাস্তির ব্যবস্থা না করে উল্টো তাদের বার বার সুযোগ দেয়ার কারণে খেলাপি ঋণ বাড়ছে। অপরাদীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত এই ঋণের লাগাম টানা যাবে না। এই জন্য ব্যাংক নিয়ন্ত্রনকারী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, যদি খেলাপি গ্রাহকদের শাস্তি দেয়া হতো তাহলে আজ এই পরিস্থিতি দাঁড়াতো না। বরং দেখেছি, খেলাপি গ্রাহকদের বিভিন্নভাবে সুযোগ দিয়ে উৎসাহ দেয়া হচ্ছে।

‘‘খেলাপি গ্রাহকদের বিভিন্ন সুযোগ দেয়ার পর, ভাল গ্রাহকেরাও এখন খেলাপি হয়ে যাচ্ছে। কারণ তারাও ভাবছেন, খেলাপি হলে ৯ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে। আর খেলাপি না হলে ঋণে সুদ হবে ১২ থেকে ১৩ শতাংশ।’’

Reneta

তিনি বলেন, ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সঠিকভাবে খেলাপি ঋণ কমবে না, বরং এটাকে অন্যায়ভাবে কমিয়ে ফেলা হবে। কারণ ডাউন পেমেন্ট নিয়ে খেলাপি ঋণ নিয়মিত করলে খেলাপির পরিমাণ কম দেখাবে। কিন্তু বাস্তবে তো খেলাপি থেকেই যাচ্ছে।

আলোচ্য সময়ে পুরো ব্যাংকিং খাতেরই খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে। নানা তৎপরতা ও সুযোগ সুবিধার পরও কমেনি খেলাপি ঋণ। বরং বেড়েছে। নতুন অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রায় ৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে ঋণ বিতরণ করা হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৮৮২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৯৯ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার মাউন্ট বনেট জয় করলেন মৃদুলা

পরবর্তী

গেইল খেলবেন মাত্র দুই ম্যাচ

পরবর্তী

গেইল খেলবেন মাত্র দুই ম্যাচ

চট্টগ্রাম-৮ আসনে আ. লীগের প্রার্থী মোছলেম উদ্দিন

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT