সরকার ঘোষিত নতুন বেতন স্কেল পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বেতন বৈষম্যের অভিযোগকে ‘খামাখা’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিকে ‘অজ্ঞতাপ্রসূূত’ বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সচিবালয়ে অনলাইনে ব্যক্তিগত আয়কর প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দাবির মধ্যে যৌক্তিক কিছু নেই। তাই নতুন বেতন স্কেলের কোনো প্রয়োজন নেই।






