এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারিদের পয়লা জুলাই থেকে নতুন জাতীয় বেতনকাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, নতুন স্কেলে বেসরকারি শিক্ষকদের বেতন ৬ মাস বিলম্বিত করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক।
দাবি বাস্তবায়নে সমিতির নেতারা ২৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন।






