দীর্ঘদিন পর সিনেমায় না হলেও নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করবেন ঢালিউড ইন্ডাস্ট্রির সফল চিত্রনায়িকা শাবনূর। মঙ্গলবার বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে নতুন বিজ্ঞাপনটির শুটিং’র কাজ শুরু হবে।
ক্রোকারিজ সামগ্রীর এই বিজ্ঞাপনটি নির্দেশনা দিচ্ছেন আহমেদ ইলিয়াস। শাবনূর সর্বশেষ বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এর দীর্ঘদিন পর আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।
এরআগে গত একমাস আগে চারটি ছবির অসমাপ্ত কাজ শেষ করার জন্য শরীরের আট কেজি মেদ কমিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর। তবে ভিন্নরূপে দেশে ফিরেও এখন পর্যন্ত অসমাপ্ত ছবির শুটিং’এ অংশ নিতে না পারলেও বিজ্ঞাপনের মডেল হিসেবে ছোট পর্দায় হাজির হচ্ছেন তিনি।






