চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বাজার, পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

পাট ও রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জাতীয় বস্ত্র দিবস – ২০১৯ উদযাপন এবং জাতীয় বস্ত্র পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন: ‘নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণের উপরও জোর দিতে হবে। একই জিনিস সবসময় চলে না। কাজেই পোশাকের ক্ষেত্রেও রং ডিজাইন সব সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। নতুন নতুন পণ্য বাজার খুঁজে বের করতে হবে। কোন সিজনে কখন কোন রং প্রভাব ফেলে এর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের উৎপাদন বহুমুখী করা প্রয়োজন বলে মনে করি।’

যে কোনো পণ্য বাজারজাত করতে গেলে পণ্যের বৈচিত্র ধরে রাখা খুব দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বস্ত্রখাতে উন্নয়নের নানা চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের রপ্তানি আয় তিনগুণ বেড়েছে। মাথাপিছু আয় বেড়েছে তিন গুণ। জিডিপি ৮.১৫ হারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমাদের তৈরী পোশাক খাত যথেষ্ট অবদান রাখছে অর্থনীতিতে। আমরাও সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রণোদনা দিচ্ছি।’

‘‘টেক্সটাইল ইউনিভার্সিটি তৈরী করেছি। এক সময় মসলিনের অনেক সুনাম ছিলো কিন্তু ধীরে ধীরে সেটা হারিয়ে যেতে বসেছে। আমরা মসলিন নিয়েও গবেষণা করছি। বস্ত্র শিল্পের বিকাশে সব ধরনের শুল্ক মওকুফ করেছি।’’

Reneta

বাংলাদেশ এখন বিশ্ব পোশাক বাজারে দ্বিতীয় স্থানে অবস্থান করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন: বস্ত্রখাতে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যার ফলে মেয়েরা এ ক্ষেত্রেও অবদান রাখতে পারছে। প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ করে আমাদের বাজারটাও যেনো আরো এগিয়ে নিতে পারি সে বিষয়েও চেষ্টা করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় বস্ত্র দিবসপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT