চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে সাড়া ফেলতে পারে যে দশ সিনেমা

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:২৯ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

পুরনো দিনের ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন আশায় শুরু হয়েছে আরো একটি বছর ২০১৮। সবাই হিসেবের নতুন খাতায় লিখতে শুরু করেছেন আশা-প্রত্যাশার গল্প। চলচ্চিত্রের মানুষরাও ভাবছেন নতুন বছরে ঘুরে দাঁড়াবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি।

কী হয়নি, কী হতে পারতো সেই ভাবনাকে পাশ কাটিয়ে আগামীতে কী হতে পারে সেটাই ভাবছেন সবাই। নতুন আশার প্রদীপ হয়ে উঠে এসেছে বেশ কিছু ছবির নাম। ২০১৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা এইসব সিনেমাগুলো বদলে দিতে পারে পুরনো অনেক হিসেব নিকেশ। এক পলকে দেখে নেয়া যাক ২০১৮ সালের সম্ভাবনাময় ১০ সিনেমার কথা:

স্বপ্নজাল:
মনপুরার পর প্রায় সাড়ে আট বছর পর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতার ভাষ্য, আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে স্বপ্নজাল। কদিন আগে এই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে অন্তজালে। প্রকাশের পর নড়েচড়ে বসেছেন দর্শক। বিশেষ করে ছবিতে শুভ্রা চরিত্রে পরীমনির উপস্থিতি নজর কেড়েছে। চলচ্চিত্র বোদ্ধাদের প্রত্যাশা, মনপুরার মত স্বপ্নজাল ছবিটিও ব্যবসায়িক সফলতা অর্জন করবে! এই ছবির মুক্তির অপেক্ষায় তাকিয়ে আছেন সবাই। পরীমনি ছাড়াও অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোমান। আরো রয়েছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। ছবিটির সংগীত পরিচালনা করবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।

চালবাজ:
যৌথ প্রযোজনায় নির্মিত ছবি চালবাজ। এই ছবিতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। গেল জুনে লন্ডনে চালবাজ ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় বাঁধা অতিক্রম করে গেল বছরেই ভারত, থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শেষ। ছবিটি গেল বছর জুড়েই ছিল আলোচনায়। কারণ, এর আগে যৌথ প্রযোজনার দুই ছবি শিকারী ও নবাব দিয়ে তুমুল আলোচিত হয়েছেন শাকিব। বাংলাদেশ ছাড়িয়ে কলকাতায়ও তিনি পরিচিতি পেয়েছেন। তাছাড়া যৌথ প্রযোজনার আগের দুই ছবিতে শাকিবের নতুন উপস্থিতির কারণেই দর্শকরা বেশি উদগ্রীব চালবাজ নিয়ে। চলতি বছরের মাঝমাঝি সময়ে চালবাজ মুক্তি পাবে বলে জানা গেছে।

একটি সিনেমার গল্প:
নায়ক আলমগীর পরিচালিত সিনেমা একটি সিনেমার গল্প। ১০ সেপ্টেম্বর এই ছবির শুটিং হয়। টানা একমাস শুটিংয়ে ছবির কাজ শেষ হয়। পাঁচটি ছবি পরিচালনার পর দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমে পরিচালনায় ফিরলেন অভিনেতা আলমগীর। ছবির কাহিনি ও চিত্রনাট্যও তিনি করেছেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত। শিগগির ছবিটি মুক্তির কথা রয়েছে।

মাস্ক:
বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনার ছবি মাস্ক। ছবির নায়ক শাকিব খান, তার বিপরীতে আছেন টালিগঞ্জের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। ছবির পরিচালক রাজীব বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে কলকাতার দুই জনপ্রিয় নায়িকার সঙ্গে শাকিবের এই ছবিটি মুক্তি পাবে এ বছর। শুটিংও শেষ হয়েছে, বাকি রয়েছে ডাবিং। এই ছবিতেও শাকিবের লুক ছবিটি আলোচনার জন্ম দিয়েছে।

Reneta

দেবী:
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দেবী’। ছবিতে ছবিটিতে চঞ্চল মিসির আলী চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী। আরো অভিনয় করছেন জয়া আহসান, ইরেশ যাকের, শবনম ফারিয়া। মনপুরা, আয়নাবাজির সাফল্যের পর ফের চঞ্চল আসছেন বড়পর্দায়। সেজন্য ছবিটি নিয়ে আলোচনার কমতি নেই। তাছাড়া সরকারি অনুদানের এই ছবিটি প্রযোজনা করছেন জয়া আহসান নিজেও। সবমিলিয়ে ছবিটি রয়েছে বেশ আলোচনায়। এই ছবির শুটিং একেবারেই শেষের দিকে। গেল বছর মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। ধারণা করা যাচ্ছে, লেখক হুমায়ূনের স্মরণে মুক্তি পাবে।

পোড়ামন ২:
সুপারহিট পোড়ামনের সিক্যুয়ালে নির্মিত হয়েছে পোড়ামন ২। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসছেন সিয়াম, তার নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। মৌলিক গল্পের এই সিনেমার শুটিং শেষ। চলতি মাসেই তিনটি গানের শুটিং হওয়ার কথা রয়েছে। এরপর আসছে ভালোবাসা দিবসে ছবিটি দেশব্যাপী মুক্তির কথা রয়েছে।

নোলক:
নোলক ছবির মাধ্যমে কয়েকবছর পর্দায় আসছেন শাকিব-ববি। এরই মধ্যে নোলক ছবির কয়েকটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। যার মাধ্যমে শাকিব-ববি দুজনেই ব্যাপক আলোচনায় এসেছেন। ছবিটি পরিচালনা করছেন নবীন নির্মাতা রাশেদ রাহা, প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইমেন্ট। গেল ডিসেম্বরে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আদি:
তানিম রহমান অংশু পরিচালিত ‘আদি’ ছবি শুটিং শেষ হয়েছে অনেক দিন হয়ে গেল। ‘আদি’ হতে যাচ্ছে এ সময়ের ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমা। ছবিতে আদি নামে এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। আর শায়লার অভিনীত চরিত্রটির নাম সায়না। আর খলচরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শতাব্দি ওয়াদুদকে। এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে গেল বছর। মার কাটারি লুকে পাওয়া গেছে এবিএম সুমনকে। এছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ঢাকা অ্যাটাকের বিধ্বংসী চরিত্রে অভিনয় করা তাসকিন রহমান। ঢাকা অ্যাটাকের পর আদি দিয়ে ফের সুমন ও তাসকিন আলোচিত হবে এমনটাই ধারনা সিনেমাপ্রেমিদের।

বিজলি:
দেশের প্রথম সুপারহিরো ভিত্তিক সিনেমা বিজলি। এই ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি নিজেই। তার নায়ক কলকাতার রনবীর। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। বছরের শেষে বিজলির একটি পার্টি সং প্রকাশ হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন ববি। অল্প কদিনেই ছবির গানটি ইউটিউবে রেকর্ড পরিমাণ মানুষ দেখে। কয়েক দফায় বিজলি মুক্তির তারিখ পেছালেও এই বছরেই বিজলি মুক্তি পাবে বলে ধারনা করা যাচ্ছে।

শনিবারের বিকেল:
নির্মাতা মোস্তফা সরায়ার ফারুকীর নতুন ছবি শনিবারের বিকেল। ছবিতে অভিনয় করবেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। ত্রিদেশীয় প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে ‘শনিবারের বিকেল’ ছবির শুটিং, মুক্তির সম্ভাবনা রয়েছে ২০১৮ সালের শেষের দিকে। চমক দিতে জুড়ি নেই নির্মাতা ফারুকীর, সেই হিসেবে বলা যায় শনিবারের বিকেল ছবিতেও দর্শকদের জন্য ফারুকী রয়েছেন ভরপুর চমক।

নির্মাতা, অভিনয় শিল্পী সবকিছু বিবেচনা করে উপরের ১০ টি হতে পারে ২০১৮ সালের সফল সিনেমা! তবে ব্যবসায়িক মন্দার কারণে এরমধ্য থেকে ঘটতে পারে ছন্দপতন। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহির জান্নাত, উত্তম আকাশ পরিচালিত শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হব’, ওয়াহিদ তারেকের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আলগা নোঙর’, কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত ও ববি-রোশান জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’, জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘নূরজাহান’, আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’, সৈকত নাসিরের ‘পাষাণ’, ওয়াজেদ আলী সুমন পরিচালিত মাহি-বনির ‘মনে রেখো’ এবং তরুণ নির্মাতা সাইফ চন্দনের ‘আব্বাস’ ছবিগুলো মুক্তির পর আলোচনায় আসতে পারে বলে মনে করছেন অনেকেই।

আর আগামীতে শুটিং শুরু হবে এসব ছবির মধ্যে সালমান বিন আকরাম পরিচালিত ও চিত্রনায়ক বাপ্পী ‘রাজ দ্য নিউ সুলতান’ ঠিকভাবে নির্মাণ করতে পারলে ব্যবসায়িক সফলতার মুখ দেখতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আদিআরিফিন শুভনোলকফারুকীবিজলীমিমশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT