চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরের প্রথম জয়ে রিয়ালের নায়ক ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন বছর শুরু করেছিল ড্র আর হার দিয়ে। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যায়। বুধবার রাতে আবারও জয়ে ফিরেছে মাদ্রিদ জায়ান্টরা। কোপা ডেল রের রাউন্ড সিক্সটিনের প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

নতুন বছরে প্রথম জয়ে রিয়ালের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা। দলের হয়ে অপর দুটি গোল করেন সার্জিও রামোস ও লুকাস ভাসকেজ।

গত বছর এই ক্লাবের সঙ্গে হেরেই কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। সেই শোধ নিয়ে নিল সোলারির দল। ম্যাচের ৪৪ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন রামোস। এই গোলের সঙ্গে রিয়ালের জার্সি গায়ে ক্যারিয়ারের শততম গোলের দেখা পেয়েছেন রামোস।

রিয়ালের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে। অতিথিদের এক ডিফেন্ডারের দুর্বল ব্যাকপাস মাঝপথে ধরে করিম বেনজেমা বাড়ান ভিনিসিয়াসকে। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট নিতে পারতেন। কিন্তু আরও নিশ্চিত করতে তিনি বল বাড়ান ভাসকেজকে। অনায়াসে ফাঁকা জালে পাঠান স্পেনের এই ফরোয়ার্ড।

২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের ৭৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন রিয়ালের ১৮ বছর বয়সী উইঙ্গার ভিনিসিয়াস।

আগামী বুধবার লেগানেসের মাঠে ফিরতি লেগ খেলতে যাবে রিয়াল।

Reneta

রিয়ালের জয়ের রাতে অবশ্য আটকে গেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্থনিও গ্রিজম্যানের গোলের পর জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল।

ম্যাচে প্রথমে দলকে লিড এনে দেন গ্রিজম্যান। এই নিয়ে সবশেষ চার ম্যাচেই গোল করলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। কিন্তু ম্যাচের শেষদিকে গোল শোধ করে দেয় জিরোনা। দুদলের ফিরতি লেগ হবে আগামী বুধবার অ্যাটলেটিকোর ঘরের মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT