চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরেও হল মালিকদের ভরসা পুরনো শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
বর্ষা সিনেমা হলে চলছে 'ভালোবাসা আজকাল'

বর্ষা সিনেমা হলে চলছে 'ভালোবাসা আজকাল'

ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরে চৌরাস্তা এলাকায় ‘বর্ষা’ সিনেমা হলে চলছে ‘ভালোবাসা আজকাল’, ঢাকার অভিসারে ‘রংবাজ’, সৈনিক ক্লাবে ‘খুনি শিকদার’, এশিয়াতে ‘শিকারী, ফেনীর কাননে ‘ধর শয়তান’, গাজীপুরের সাগরে ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, সাতক্ষীরার লাবণীতে চলছে ‘বসগিরি’। এছাড়া ‘ক্যাপ্টেন খান’, ‘সুপার হিরো’, ‘ভাইজান এলো রে’, ‘নবাব’সহ আরও কিছু পুরাতন ছবি দেশের বিভিন্ন সিনেমা হলে চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। এ সবগুলো ছবি দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত।

তবে এগুলো মুক্তি পেয়েছে অনেক আগেই, বলা যায় পুরাতন ছবি। নতুন ছবি না থাকায় শাকিব খানের এসব পুরাতন ছবি সচল রেখেছে দেশের প্রায় শতাধিক সিনেমা হল।  এ বছরের শুরুতে নয়, গেল মাসের শেষ দিকে জাতীয় নির্বাচন থাকায় শাকিবের পুরাতন ছবি বাদে বাকি সিনেমা হলে চলছে জাজের ছবি ‘দহন’, বাপ্পীর ‘নায়ক’, জয়া আহসানের ‘দেবী’সহ আরও কিছু ছবি, যা গেল বছর মুক্তি পেয়েছিল। চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দিপুর সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘নির্বাচনের কারণে গত মাসে ছবির ব্যবসা খুব খারাপ গেছে। মানুষ হলে আসেনি বললেই চলে। আমার নিজের পাঁচটা সিনেমা হল রয়েছে। চারটি হলই বন্ধ রেখেছিলাম। পঞ্চাশটির মতো হল সারাদেশে নির্বাচনের কারণে বন্ধ ছিল। সবমিলিয়ে ১৬০-টির মতো হল এখন চালু রয়েছে। বেশীরভাগ হলে চলছে শাকিবের পুরাতন ছবি। হল চালু রাখতে গেলে কলকাতার আমদানির ছবি অথবা শাকিব খানের ছবি ছাড়া দর্শক আনা সম্ভব হয় না। অন্যদের নতুন ছবিই মানুষ দেখতে চায় না আর পুরাতন ছবি হলে তো মোটেও আসবে না।’

অভিসার সিনেমা হলের হিসাব রক্ষক আলমগীর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আগের সপ্তাহে ছিল ‘দহন’।  একেবারে হল বন্ধ না রেখে পুরাতন ‘রংবাজ’ চালাচ্ছি। নির্বাচনের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে। এই মন্দা কাটাতে শাকিব খানের ছবিই পারবে দর্শক টানতে।’ এশিয়া সিনেমা হলের শো-অপারেটর আনিস আহমেদ বলেন, ‘ডিসেম্বরে কয়েকটি আমদানির ছবি চালিয়েছিলাম, মানুষ দেখেনি। দর্শক অল্প হলেও দুই সপ্তাহ ধরে ‘শিকারী’ চলছে। শাকিবের ছবি বলে দর্শক কমবেশি আসছে। অন্তত খরচটা উঠে যায়।

‘নবাব’ ছবিতে শাকিব খান

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শাকিব খানের ছবি হলেই দর্শক হলে আসে। অনেক পুরাতন যেসব ছবি চলছে সেসব ছবির পোস্টার নতুন করে বানানো হয়েছে। মানুষ নতুন ছবি মনে করে হলে যাচ্ছে। গিয়ে দেখছে অবশ্য পুরাতন ছবি। এতে করে অনেক দর্শক ধোকা খাচ্ছে। তবে সিনেমা হল কর্তৃপক্ষ মানুষকে হলে আনার জন্য এর চেয়ে আর কি করতে পারে?’

Reneta

”নতুন ছবি তৈরি হচ্ছে না বলেই এসব করতে হচ্ছে। এখন তো অধিংকাশ ছবি চলে না। যেসব ছবি নির্মাণ হচ্ছে সেখানে কোয়ালিটি সম্পন্ন ছবি খুব বেশী হচ্ছে না। আগে পরিচালকদের নামেই ছবি চলতো। সিনেমা বুকিং দিতে এসে বলতো, অমুক পরিচালকের ছবি চাই। নায়কের নাম খুব বেশী শুনতাম না। এখন আর সিনেমা হলের মালিকরা পরিচালকের নাম বলে না। তাদের কথা, শাকিবের নতুন ছবি কি আছে! তার ছবি হলেই হলো।’-বলছিলেন দিপু।

এদিকে নতুন বছরের প্রথম শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না কোনো দেশি ছবি। তবে জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘বিজয়া’ মুক্তি পাচ্ছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT