চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রমিজ রাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাবেক বনে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর অনাস্থা আনা থেকে গুঞ্জন— সরকার পরিবর্তন হলে বোর্ড প্রধানের পদ ছাড়বেন রমিজ রাজা। তবে পিসিবির বর্তমান বোর্ড প্রধান জানিয়েছেন, পদত্যাগ করছেন না, অপেক্ষা করছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সিদ্ধান্তের।

দেশটির দৈনিক পত্রিকা ডন সূত্রের বরাতে জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ ছাড়বেন না বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজা। তার পদ ছাড়া বা না ছাড়ার বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপর ছেড়ে দিয়েছেন।

পিসিবির গঠনতন্ত্রেই আছে— সংস্থাটির প্রধান পৃষ্ঠপোষক হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফলে দেশপ্রধানের পছন্দের ব্যক্তি পিসিবির শীর্ষ পদে বসে থাকেন। সে কারণেই গুঞ্জন, ইমরান খানের আস্থাভাজন রমিজকে হয়ত পদ ছাড়তে হতে পারে!

ইমরানের বরখাস্তের পর রমিজ রাজা শিগগিরই পদ ছাড়বেন বলে বিভিন্ন গণমাধ্যম খবর আসে। শেষ খবর, পিসিবি চেয়ারম্যান কোনো সিদ্ধান্তে আসার আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা এবং মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৮ সালে ইমরান ক্ষমতায় আসার আগে পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। সরকার পরিবর্তন হলে শেঠিকে সরিয়ে পিসিবির শীর্ষ পদে বসানো হয় এহসান মানিকে। মানি চেয়ারম্যান হিসেবে মেয়াদ পূর্ণ করলে গত বছরের সেপ্টেম্বরে রমিজ রাজাকে চেয়ারম্যান নিয়োগ দেন ইমরান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানচেয়ারম্যানপাকিস্তানপিসিবিমানিরমিজ রাজালিড স্পোর্টসশাহবাজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT