চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জিপি সেন্টার উদ্বোধন করল গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের সেবা বাড়াতে নতুন জিপি সেন্টার উদ্বোধন করেছে গ্রামীণফোন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট হেডকোয়ার্টার জিপি হাউজ জিপিসিতে নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জিপিসি এবং একসঙ্গে বসে গল্প করার স্থান হ্যাংআউট থেকে গ্রাহকদের প্রাথমিক সেবা দেয়া ছাড়াও তাদের বিভিন্ন প্রযুক্তিগত চাহিদা মেটানো হবে।

নতুন এই সেন্টারটিতে রয়েছে আধুনিক সব ডিভাইস, অ্যাকসেসরিজ, আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে আওটি পণ্য, ফ্রি ওয়াই-ফাই ইত্যাদি। ফেব্রুয়ারি ২৫ থেকে মার্চ ৪, ২০১৯ পর্যন্ত বিভিন্ন অফার গ্রহণের মধ্য দিয়ে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ফ্রি গিফট পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। বর্তমানে যে অফারগুলো চালু আছে সেগুলো হচ্ছে- ডিসকাউন্টসহ ডাটা প্যাক, প্রিপেইড থেকে মাইপ্ল্যান রূপান্তরে ফ্রি মগ এবং ডিভাইস ও একসেসরিজ ক্রয়ে ফ্রি টি-শার্ট।

জিপি হাউজের জিপিসি নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘অদূর ভবিষ্যতে হ্যান্ডসেট, আইওটি পণ্যের মোড়ক উন্মোচন ও রিভিউ সেশনসহ প্রযুক্তি নিয়ে বিভিন্ন আলোচনাসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। টেক স্টার্ট-আপদের লঞ্চ-প্যাড সরবরাহের সুবিধা প্রদান ছাড়াও নিয়মিত ইয়ুথ এনগেজমেন্ট সেশনের আয়োজন করা হবে হ্যাংআউটে।’

উদ্বোধনী অনুষ্ঠানের দিন প্রথম ৪শ’ জন গ্রাহক জিপিসির পাশেই অবস্থিত তাবাক থেকে মাত্র ১ টাকায় ক্যাপাচিনো উপভোগ করতে পেরেছেন। এছাড়াও পুরো ১ মাস জিপি হাউজ শাখার তাবাক-এ গ্রাহকরা পাবেন ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট এবং এক্সটল ট্রেড থেকে পুরো ৭ দিন সকল পণ্যের উপর ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের হেড অব ইন্টার্নাল কমিউনিকেশনস খায়রুল বাশার, প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হাসিব, মানবসম্পদ বিভাগের ডিরেক্টর ইয়াসির মাহমুদ খান, ঢাকার সার্কেল রিটেইল হেড মোহাম্মদ শাহনুর রহমান এবং হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT