চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন গান নিয়ে এলেন আরমান আলিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

‘অপরাধী’ গান দিয়ে তুমুল আলোচিত হওয়া শিল্পী আরমান আলিফ। এরপর ‘নেশা’ সহ আরও বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে তার শ্রোতাশ্রেণি। সেইসব ভক্তদের জন্য আরমান আলিফ এবার প্রকাশ করলেন নতুন গান।

তার নতুন গানের শিরোনাম ‘জান’। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান ও সংগীতায়োজন শাহরিয়ার রাফাত। গানটি ভিডিওসহ বুধবার ড্রিম ক্যান্টিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটির ভিডিওতে পারফর্ম করেছেন শান, শৌমি ও নোমান। নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নতুন এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ইতোপূর্বে আমার যে গানগুলো প্রকাশ পেয়েছে এ গানটি তেমন নয়। একেবারে ভিন্ন একটি স্বাদ পাবেন সবাই। গানটির কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। একই সঙ্গে সুর ও মিউজিকও দারুণ। আশা করি গানটি সবার ভালো লাগবে।

শুরু থেকে ড্রিম ক্যান্টিন একের পর মানসম্পন্ন গান প্রকাশ করে আছে। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হলো আরমান আলিফের গানটিও। ড্রিম ক্যান্টিন নতুন প্রযোজনা সংস্থা হলেও এতে কন্টেন্টের ক্ষেত্রে মানের দিক বিবেচনা করে আগামিতে আরও ভালো ভালো মিউজিক ভিডিও, নাটক ও ওযেব সিরিজ প্রকাশ করবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সজল বিশ্বাস।

Jui  Banner Campaign
ট্যাগ: অপরাধীআরমান আলিফগাননেশাশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT