চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে যুক্তরাজ্যে দৈনিক শনাক্ত ১০ হাজারেরও বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

গণহারে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো দিনে ১০ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

করোনার দ্বিতীয় ঢেউয়ের (সেকেন্ড ওয়েভ) পর গত ২৪ ঘণ্টায়  প্রথমবারের মতো দেশটিতে নতুন করে ১২ হাজার ৮৭২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আর করোনাভাইরাস শনাক্ত হওয়ার ২৮ দিনের মধ্যে প্রাণ হারিয়েছে ৪৯ জন।

তবে দেশটির সরকার বলেছে প্রযুক্তিগত সমস্যার কারণে বিগত কয়েকদিনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি ফলে সেসবও শনিবারের তথ্যের সঙ্গে যোগ হয়ে গেছে।

আগের সপ্তাহের থেকে সংক্রমণ এই সপ্তাহে একটু ধীরে বাড়তে পারে এমন তথ্য প্রকাশিত হওয়ার পরেই এমন খবর এলো।

যুক্তরাজ্যে একসাথে কত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেটা জানার জন্য কোনো সম্প্রদায়ের বাসিন্দাদের সাপ্তাহিক পরীক্ষণের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।

সরকার দৈনিক সংক্রমণের সংখ্যার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে কারণ সেখান থেকেই পরিস্থিতি বিষয়ে নতুন নতুন তথ্য মিলবে। তবে সেসব তথ্যের সঙ্গে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে, আগামী দিনগুলোর ফলাফলে কিছু অতীতের সপ্তাহের সংক্রমণের সংখ্যাও অন্তর্ভূক্ত থাকবে।  ফলে মোট সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাবে।

Reneta

দেশটিতে সোমবার দৈনিক সংক্রমণের সংখ্যা ৪,০৪৪ থেকে বেড়ে মঙ্গলবারেই ৭,১৪৩ হয়ে যায়। পরবর্তী চারদিন দৈনিক সংক্রমণ স্থিতিশীল ছিলো।  সংখ্যাটা ৬,৯১৪ থেকে ৭,১০৮ এর মধ্যে ছিলো।  সেই সময়ে এমন বৃদ্ধি প্রত্যাশিতই ছিলো।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৪২ হাজার ৩১৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT