চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কমিশনারদের বরণ করতে প্রস্তুত ইসি সচিবালয়

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৫৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

বুধবার থেকে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক সচিব কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। তাদেরকে বরণ করার পুরোপুরি প্রস্তুত ইসি সচিবালয়।

গত ৯ ফেব্রুয়ারি কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের চার কমিশনার বিদায় নিয়েছেন। নতুন কমিশনারদের স্বাগত জানাতে শুরু হয় দপ্তর পুনর্গঠন ও পরিবর্তন।

ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, নতুন ইসিকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহন আমাদের রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের কর্মকর্তারা নতুন কমিশনারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল তিনটায় প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে শপথ গ্রহনের পর বিকেল পাঁচটায় ইসির মিডিয়া সেন্টারে কমিশনারগণ মুখোমুখি হবেন সাংবাদিকদের। এরপর দিন ১৬ ফেব্রুয়ারি তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ইসির কর্মকর্তা-কর্মচারীদের।

রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ইসি কার্যালয় সরেজমিন ঘুরে দেখা যায়, নতুন কমিশনারদের দপ্তর সাজাতে কর্মযজ্ঞ চলছে।

কমিশনারদের কার্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্র সংযোজনসহ কাজ চলছে নাম ফলক পরিবর্তনেরও। ধোয়া-মোছার কাজও চোখে পড়েছে পুরো ভবন জুড়ে।

Reneta

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নতুন চার নির্বাচন কমিশনার হচ্ছেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক বিচারক কবিতা খানম এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনপ্রস্তুতিশপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে দেখুন ভালোবাসা দিবসের রসায়ন

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া থেকে ত্রাণ

পরবর্তী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া থেকে ত্রাণ

ভালোবাসা দিবস নিয়ে যা বললেন বিএনপি নেতারা

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT