চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কমিটি চান ছাত্রলীগের পদবঞ্চিতরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কমিটি স্থগিত করে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটির পদবঞ্চিতরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ দাবি জানায় তারা।

এ বিষয়ে তারা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছে এবং অন্য কোনো নেতার কথা শুনবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নতুন কমিটি দাবি করে গত কমিটির প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু বলেন: দীর্ঘদিন যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলো তাদের বঞ্চিত করে বিবাহিত, মাদকাসক্ত সন্ত্রসীদের পদ দেয়া হয়েছে। এ ঘটনায় আমরা ব্যথিত। এই কমিটি আমরা মানি না। নতুন করে কমিটি চাই।

সংবাদ সম্মেলনে সোমবারের হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার চেয়েছে পদবঞ্চিতরা।

তিন সদস্যের তদন্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে রোকেয়া হলের সভাপতি ও ডাকসুর বর্তমান কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আকতার বলেছেন: এই তদন্ত কমিটি অবৈধ। কারণ যারা গতকাল রাতে মারধোর করেছে তাদের রাখা হয়েছে এ কমিটিতে।

জসিম উদ্দিন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান ছাত্রলীগের বর্তমান কমিটিকে উদ্দেশ্য করে বলেন: প্রধানমন্ত্রী তাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ। তাদের পদত্যাগ করা উচিৎ।

নতুন করে কমিটি ঘোষণা করা না হলে এ কমিটিতে পদপ্রাপ্ত ১০১ জন (যারা বর্তমান কমিটিতে নিজেদের পদ নিয়ে সন্তুষ্ট নয়) পদত্যাগ করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বুধবার দুপুর ১টায় রাজু ভাস্কর্যের সামনে তারা মানববন্ধন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিক্ষোভে ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।

ট্যাগ: বাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁচা মরিচ খাওয়ার আশ্চর্য সুফল

পরবর্তী

দলের বাইরে থেকেই বেশি শেখেন ইমরুল

পরবর্তী

দলের বাইরে থেকেই বেশি শেখেন ইমরুল

ওয়াসা-ওয়াসার পানি সরবরাহ

২০২১ সালের মধ্যে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করবে ওয়াসা

সর্বশেষ

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT