চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইসি: কথা কম, কাজ বেশি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:৩৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ আর ‘কথা কম কাজ বেশি’ নীতিতে চলার কথা জানিয়েছে নতুন নির্বাচন কমিশন।

দায়িত্ব পালনের প্রথমদিন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন ‍সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যেকোন ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স অবস্থান থাকবে।।

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় জানিয়ে তিনি এও বলেন, আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই।

দায়িত্ব গ্রহণের প্রথমদিনই তিনি বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের অবস্থা পর্যবেক্ষণে রাঙামাটির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। রোববার ওই নির্বাচন হওয়ার কথা। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটিই হবে প্রথম নির্বাচন।

শাহাদাৎ হোসেন চৌধুরী বাঘাইছড়ি গিয়ে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলাবাহিনী এবং নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

রাঙামাটির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তাদের অবস্থান তুলে ধরেন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নবগঠিত নির্বাচন কমিশন।

বেলা সাড়ে ১১টার দিকে কমিশন কার্যালয়ে এসে ইসি সচিবালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রথম কমিশন বৈঠকে নিজেদের মধ্যে পরিচয়পর্ব ছাড়াও বাঘাইছড়ি নির্বাচন নিয়ে তারা কথা বলেন।

বৈঠকে কমিশন নিজেদের মধ্যে এমন বোঝাপড়া করেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পাল্টা কোন বক্তব্য দিয়ে কারো সঙ্গে শত্রুতা সৃষ্টি করবেন না, বরং নিজেদের মূল কাজের দিকেই মনোযোগী থাকবেন।

ট্যাগ: ইসিনির্বাচন কমিশনসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণ ও দেশের কল্যাণে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

নতুন নির্বাচন কমিশনের প্রথম দিন যেমন কাটলো

পরবর্তী
নতুন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ

নতুন নির্বাচন কমিশনের প্রথম দিন যেমন কাটলো

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন আসিফ-হিয়ারা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT