চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইমেইল তদন্তে হিলারির নিন্দা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

হিলারি ক্লিনটনের নতুন পাওয়া ইমেইলের প্রেক্ষিতে আবারও তদন্ত শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এফবিআইয়ের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করেছে হিলারির নির্বাচনী প্রচারণা দল।

এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১দিন আগে, শুক্রবার চিঠি পাঠিয়ে নতুন তদন্তের ব্যাপারে কংগ্রেসকে জানান। এফবিআইয়ের এই পদক্ষেপকে ‘নজিরবিহীন’ এবং ‘গভীরভাবে সমস্যাপূর্ণ’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি।

অবশ্য তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থা সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে কোমি বলেছেন, নতুন পাওয়া ইমেইলগুলো আগের তদন্তের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির ব্যক্তিগত সার্ভার ব্যবহার নিয়ে সেই তদন্তের আরও নতুন কোনো দিক বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।

কোমি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, নতুন পাওয়া ইমেইলগুলো সম্পর্কে সবাইকে না জানালে বিষয়টি ‘বিভ্রান্তিকর’ হতে পারে এবং এটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কেননা এফবিআই এখনো নতুন পাওয়া ইমেইলগুলোর গুরুত্ব ধরতে পারেনি। তাই তদন্ত হওয়াটা দরকার বলে উল্লেখ করেন এফবিআই পরিচালক।

ট্যাগ: এফবিআইহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

পরবর্তী

মেক্সিকোতে মৃতদের প্যারেড

পরবর্তী

মেক্সিকোতে মৃতদের প্যারেড

বিলুপ্তির পথে সিরাজগঞ্জের শুঁটকি শিল্প

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT