চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আঙ্গিকে বিদ্রোহী কবির গান

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:৪৩ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
বিনোদন
A A
সাদিয়া আফরিন মল্লিক ও ইয়াসমিন মুশতারি

সাদিয়া আফরিন মল্লিক ও ইয়াসমিন মুশতারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক গান আজও অবহেলিত। সব প্রজন্মের কাছে এইসব গান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল পদক’ প্রাপ্ত নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক বিশেষ দিবসগুলোর জন্য নজরুলের গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ‘জেমস অব নজরুল’ নামের এই প্রকল্পের চতুর্থ ভিডিও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ এসেছে এবার নজরুলজয়ন্তীতে।

‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানটি খুব জনপ্রিয় হলেও অনেকেই জানেন না যে এটি নজরুলসংগীত। খুব সহজ-সরল ভাষায় বাংলার সৌন্দর্যকে গানটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গানের সাথে বাদ্যযন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন প্রজেক্টের বাদ্যযন্ত্র ব্যবস্থাপক তানভীর আলম সজীব।

সাদিয়া আফরিন মল্লিকের সঙ্গে আরও চারজন নজরুলসংগীতশিল্পী অংশগ্রহণ করেছেন এই গানে। তারা হলেন একুশে পদকপ্রাপ্ত শাহীন সামাদ, রেবেকা সুলতানা, ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। গুণী এই পাঁচজন শিল্পীর সঙ্গে আরও যারা মিউজিক ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন সুমন চৌধুরী, শেলু বড়ুয়া, তানভীর আলম সজীব, ওয়াকিল আহমেদ, পৃথ্বিরাজ, শহীদ কবির পলাশ, জাহাঙ্গীর আলমসহ নজরুল ইনস্টিটিউটের এক দল তরুণ কণ্ঠশিল্পী।

‘খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানের মিউজিক ভিডিওর কাজের ফাঁকে শিল্পীরা

১ মে রাজধানীর গুলশানের একটি পার্কে নজরুলের কোরাস এই গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের প্রথম ধাপের কাজ শেষ হয়। বাকি অংশে ধারণ করা হয়েছে গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি এবং জীবনযাত্রার দৃশ্য। নিখুঁত ভাবে কাজ শেষ করার জন্য সাদিয়া আফরিন মল্লিক নিজেই তত্ত্বাবধান করেছেন সব কিছু। সাদিয়া আফরিন মল্লিক চান গানের মাধ্যমে যেন দর্শক-শ্রোতারা বাংলার প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করতে পারে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উপলক্ষে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলে এবং ইউটিউবে গানটি প্রচারিত হচ্ছে আজ বৃহস্পতিবার। সাদিয়া আফরিন মল্লিক এর আগে ‘জেমস অব নজরুল’ প্রকল্পের নজরুলসংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’, ‘জয় হউক সত্যেও জয়’ এবং ‘শঙ্কা শূন্য লক্ষ কণ্ঠে’র মিউজিক ভিডিও নির্মাণ করেন।

‘খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানের মিউজিক ভিডিওর দৃশ্য
‘খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানের মিউজিক ভিডিওতে পৃথ্বিরাজ ও শহীদ কবির পলাশ
‘খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানের মিউজিক ভিডিওর সব শিল্পীরা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT