চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আঙ্গিকে টিভি পর্দায় ফিরছে ‘হীরামন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
বিনোদন
A A
নাটকের চরিত্ররা ঐতিহ্যবাহী পোশাকে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময়ের জনপ্রিয় আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’। লোক কাহিনী ও লোকগাঁথা অবলম্বনে নির্মিত এই অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশ টেলিভিশনে। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগাঁথা অবলম্বনে নির্মিত হতো এর প্রতিটা পর্ব।

এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘হীরামন’। বিটিভির স্টুডিওতে চলছে ‘হীরামন’-এর শুটিং। নতুন এই আয়োজনে বর্তমানে শুটিং চলছে ‘রূপবান’ এবং ‘ডালিম কুমার’র গল্পে। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এস এম সালাহউদ্দিন, বেলাল হোসেন, শুভাশীষ দত্ত তন্ময় ।

‘রূপবান’ গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ। অন্যদিকে ডালিম কুমারের গল্পে অভিনয় করছেন এন কে মাসুক, সায়েম সামাদ,সামলি আরা সাইকা, শিশির আহমেদ, মির আহসান, এসডি তন্ময়, তাসনিম নিষাদ ও শিলা।

২৬ পর্বের এই আয়োজন প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল। ফ্যান্টাসি গল্পকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দৃশ্যধারণ করা হচ্ছে। ভিএফএক্স প্রযুক্তির পাশাপাশি থাকছে অটো কন্ট্রোল মোশন ট্রাকিং, মোশন ক্যাপচার, থ্রিডি ফেস ক্লোনিং ও কম্পিউটার গ্রাফিক্সের কাজ।

গত ১০ এপ্রিল বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য দেয় বিটিভি। এ আয়োজনে গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ, প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন) নূর আনোয়ার হোসেন, অনুষ্ঠান নির্বাহী(নাটক) মাহবুবা ফেরদৌসসহ হীরামনের কলাকুশলীবৃন্দ।

গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন,‘বিটিভির একটা ঐতিহ্যই হচ্ছে নাটক। যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখা হতো। আমরা সেই ঐতিহ্যের পাশাপাশি দর্শককে আবার নাটকে ফিরিয়ে আনতে চাই। দর্শককে আগের মতো বিটিভির নাটকে ফিরিয়ে আনার লক্ষ্যেই নতুন আঙ্গিকে আসতে চলেছে হীরামন।’

ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ বলেন,‘বর্তমানে আমাদের সংস্কৃতি থেকে লোককাহিনীগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এ প্রজন্মের বেশিরভাগের কাছেই অজানা এসব প্রাচীন গল্পগাঁথা। সেই হারিয়ে যেতে থাকা লোকজ সংস্কৃতিকে এ প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরতেই ‘হীরামন’কে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে চলেছে বিটিভি।

ট্যাগ: ইমতু রাতিশটিভি পর্দাটুটুল চৌধুরীতুষ্টিনাইরুজ সিফাতবিটিভিলিড বিনোদনহীরামন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের হারের অপেক্ষায় জাভি

পরবর্তী

মাহমুদ কুরেশি নাকি শাহবাজ শরীফ, কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

পরবর্তী
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দুই প্রার্থী মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদ কুরেশি নাকি শাহবাজ শরীফ, কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

মেয়েদের ডিপিএল পরীক্ষার জন্য নিবন্ধন ও প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ডিপিএল শুরু ২০ মে

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT