চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতি স্বীকার করেও সংকটে সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

নিজের প্রযোজিত ছবির নাম নিয়ে মহা সংকটে পড়েছেন বলিউডের ভাইজান খ্যাত তারকা অভিনেতা সালমান খান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ছবির নাম ‘লাভরাত্রি’ থেকে ‘লাভযাত্রি’ করেছিলেন সালমান। তারপরও সন্তুষ্ট নয় অভিযোগকারীরা। আর এ নিয়ে ছবিটি নিয়ে মহা ঝামেলায় সালমান।

হিন্দু ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিলো গেল সপ্তাহেই। ‘লাভরাত্রি’ নামের সিনেমার প্রযোজক সালমান খান। আর এই ছবির নামকে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন বিশ্ব হিন্দু পরিষদ। আর সে কারণেই ভারতে ছবির মুক্তি ঠেকাতে এবং ছবির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মামলা দায়েরও করা হয়েছিলো সালমানকে।

সরকারি পক্ষের উকিল বলছেন, দুর্গা পূজার মতো ধর্মীয় মহোৎসবকে ছোটো করার অভিপ্রায় নিয়েই ছবির নাম ‘লাভরাত্রি’ দেয়া হয়েছে। দূর্গা পূজার নবম রাত্রি অর্থ্যাৎ নবমীকে ভারতে ‘নবরাত্রি’ বলা হয়। এই বিষয়টিকে ধরে বছরের শুরুতে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার বলেছিলেন পবিত্র ‘নবরাত্রি’কে বিকৃত করে এই নামের ব্যবহার উদ্দেশ্যপ্রণোদিত।

এসমস্ত অভিযোগের পর সালমান তার ছবির নাম বদলে রাখেন ‘লাভযাত্রি’। তবে তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। নতুন এই নামকরণের বিরুদ্ধেও বুধবার গুজরাট হাইকোর্টে আরজি জানায় কট্টর হিন্দু সমিতির নেতারা।

‘লাভযাত্রি’ নামটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয় জানিয়ে অভিযোগে তারা বলেছেন, ছবির নতুন নামটাও মেনে নেওয়া যাচ্ছে না কারণ এখনও সেটা হিন্দু উৎসব নবরাত্রির মতোই শোনাচ্ছে।

শুধু তাই নয়, সনাতন ফাউন্ডেশন গত সপ্তাহেই একটি জনস্বার্থ মামলা করে দাবি জানায় যে ছবির নাম ও কিছু দৃশ্য বদলাতে হবে, নইলে হিন্দু ধর্মানুভূতিতে আঘাত করার জন্য ছবিটি নিষিদ্ধ করা হবে।

Reneta

বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি সালমান। তবে শেষমেশ এই সিনেমার নাম কি হবে তা নিয়ে এখন  শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মনবরাত্রিলাভযাত্রিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT