চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
বাংলাদেশ, শিক্ষা
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপায় সহপাঠী নাঈম হাসানের মৃত্যুতে বৃহস্পতিবার সকালে থেকে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

নটর ডেমের শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাও রাস্তায় নেমেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নটর ডেমের শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হন। সে সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগানের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা রাস্তায় বসে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে এবং নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে সড়ক আইন বাস্তবায়ন হলে এমন ঘটনা ঘটতো না। তবে এই আন্দোলন শুধু নটর ডেম কলেজের শিক্ষার্থীদের। এর সঙ্গে বাসে হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই।

তাদের প্রশ্ন, এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি লাইসেন্স ছাড়া অন্য কেউ চালাবে কেন?

Reneta

সেসময় প্রশাসনের কেউ তাদের আন্দোলনে দুঃখপ্রকাশ করতে আসেনি বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন, শুধু একটা তদন্ত ছাড়া এই ঘটনার কোনো পদক্ষেপই প্রশাসন গ্রহণ করেনি।

গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের নাঈম হাসান।

তার মৃত্যুর খবর কলেজে পৌঁছানোর পর শিক্ষার্থীরা গুলিস্তান এসে সড়ক অবরোধ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রের মৃত্যুঢাকা দক্ষিণ সিটি করপোরেশননটর ডেম কলেজনটরডেম কলেজনাঈম হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT