চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ে ‘নজরুল মেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
বিনোদন
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উদযাপন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘নজরুল মেলা’। চ্যানেল আইয়ের ‘নজরুল মেলা’র এবারের পৃষ্ঠপোষক এবি ব্যাংক।

১১ জ্যেষ্ঠ ভিন্ন আঙ্গিকে প্রিয় কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন উদযাপন উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চ্যানেল আই কার্যালয়ে।

সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, নজরুল মেলা এমন একটি মেলা, যে মেলায় পৃথিবীর সব মানুষ চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করে এবং অনুভব করে প্রিয় কবি নজরুলকে। তবে এবারের রবীন্দ্র মেলার মত নজরুল মেলাও অনুষ্ঠিত হবে বিকেল ৪.৩০ মিনিটে।

এগারো বছর ধরে নজরুল মেলায় বন্ধু হিসেবে পাশে থাকা এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত বলেন, চ্যানেল আই যে ভালোবাসা, যে গভীরতা এবং যে রঙ দিয়ে রবীন্দ্র মেলা উদযাপন করে ঠিক একইভাবে চ্যানেল আই নজরুল মেলার আয়োজন করে থাকে। আমি একজন ব্যাংকার হিসেবে মনে করি, নজরুল মেলার মধ্য দিয়ে আমরা পৃথিবীব্যাপী নজরুলকে ছড়িয়ে দিতে পারব এবং আমরা বাঙালি হিসেবে আরও গর্ববোধ করতে পারব।

প্রতিবছর নজরুল মেলায় একজন গুণীশিল্পীকে দেওয়া হয় আজীবন সম্মাননা। এবার নজরুল মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী দৃষ্টিপ্রতিবন্ধী সঙ্গীতশিল্পী জুলহাজ উদ্দিন আহমেদ।

নজরুল মেলা কমিটির উপদেষ্টা এবং গুণী নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা আজীবন সম্মাননা ঘোষণা করে বলেন, এবছর যাকে সম্মানিত করা হচ্ছে আমি মনে করি, তিনি প্রবীন এবং নবীণদের কাছে গ্রহণযোগ্য হবেন।

Reneta

তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী, তার অন্তরের সুর দিয়ে আমাদের সঙ্গীত অঙ্গণকে সমৃদ্ধ করেছেন। চ্যানেল আই এমন একজন শিল্পীকে সম্মানিত করছে এজন্য আমি একজন শিল্পী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নজরুল মেলায় প্রাঙ্গণজুড়ে দেশীয় ঐতিহ্যের মেলার পাশাপাশি বরেণ্য চিত্রশিল্পীদের ক্যানভাসে স্মরণ করা হবে সাম্যের কবি কাজী কাজী নজরুল ইসলামকে। আর পুরো মেলাটি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনজরুল মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জুন ৬, ২০২৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

জুন ৬, ২০২৬

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT