চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলকে আজও জেল খাটতে হতো!

ফজলুর রহমান ফজলুর রহমান
১২:৫৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৬
মতামত
A A

কবিতা লিখে জেল খাটা আর জীবন দেয়ার ঘটনা জগতে খুবই হাতেগোনা। কাজী নজরুল ইসলাম কবি, তিনি কবিতা লেখার দায়ে ব্রিটিশ ভারতে জেলবন্দি হয়েছেন। আপন জীবনছন্দে থাকা নজরুল একদা দেখে শুনে ক্ষেপে গিয়েছিলেন।

ধরা যাক তিনি এখন এই বাংলাদেশে কবিতা লিখছেন; এবং দেখে-শুনে ক্ষেপে যাচ্ছেন বার বার। তখন কাণ্ডটা কী হতো! আমি নিশ্চিত কবিতা লেখার দায়ে তাকে এই স্বাধীন বাংলাদেশে জেলে যেতে হতো। কেনো?

১. একজন সাধারণ নাট্যকর্মী সোহাগী আক্তার তনুর নির্মম হত্যাকাণ্ডে তিনি ‘দেখিনা কী হয়’ ভূমিকা পালন করতে পারতেন না। তিনি আগুন ধরানো কবিতা লিখতেন, যা শাসককুল সহ্য করতে পারতো না। অতএব তার নিশ্চিত জেল বাস।

Banglabid

২. গানের মানুষ, সংস্কৃতির মানুষ অধ্যাপক রেজাউল করিমের মৃত্যু তাকে বিচলিত করতো। তিনি যন্ত্রণায় ছটফট করতেন। হয়তো ছুটে যেতেন রাজশাহী। কবিতা লিখতেন। সেই লেখায় বিব্রত হতো প্রশাসন আরও অনেকে। ফলাফল: কবির জেলবাস।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, এখনো তরুণদের সাহসের জায়গা। সেখানে প্রখর প্রতিভাবান মানুষ হুমায়ুন আজাদকে চাপাতির আঘাতে আক্রান্ত করার ঘটনা ভীষণ পীড়িত করতো নজরুলকে। তিনি সভ্যতা-ভব্যতা সিকেয় তুলে প্রতিবাদমুখর হতেন। রাস্তায় নামতেন। মৌলবাদী-সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখতেন। যেমন: লিখেছিলেন তার যৌবনবেলায় ব্রিটিশ-ভারতে। সেই লেখার আগুন ছড়িয়ে পড়তো সবখানে। শহরজুড়ে দেশজুড়ে ভীষণ উত্তাল এক পরিস্থিতির সৃষ্টি হতো। সব ঠাণ্ডা করতে সরকার বাধ্য হতো নজরুলকে গ্রেফতার করতে।

৪. এক সময়ের সংস্কৃতির শহর, গানের শহর নারায়ণগঞ্জ। সেই শহরের এক কিশোর সৃষ্টির স্বপ্নে বিভোর থাকে। কবিতা লিখে খাতার পাতা ভরে। সেই কিশোর ত্বকীকে ‘একদল দানব’ হত্যা করল। কোন অপরাধে কেউ জানে না। সেই হত্যার বিচার হলো না। নজরুল এই অরাজকতা দেখে চুপটি মেরে যাবেন, এমন কবি তিনি নন। অগ্নিমূর্তি ধরে তিনি এই ঘটনার প্রতিবাদ করতেন। নতুন নতুন কবিতা আর বিদ্রোহে উত্তাল করে তুলতেন নারায়ণগঞ্জ, সারা দেশ। তাকে থামাতে তখন কামান দাগা হতো। জল কামানতো থাকতোই। শেষমেশ জেল।

Reneta

৫. নারায়ণগঞ্জে একজন শিক্ষককে মৃত্যুসম বেদনা দিয়ে অপমান করা হলো। যিনি ঘটনা ঘটালেন তিনিই এখন বড় গলা করে ধর্মকে তার ঢাল হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছেন। রাষ্ট্র আছে, সরকার আছে, প্রশাসন আছে অথচ এই অন্যায়ের বিচার হচ্ছে না। শিক্ষকের অপমানে নজরুল কি ‘হালুয়া-রুটি স্বভাবী’ হয়ে ঘরে বসে থাকতেন? হতেই পারে না। তিনি ছুটে যেতেন শাহবাগের প্রতিবাদী মিছিলে। ঘুরে বেড়াতেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে। আগুন ধরিয়ে দিতেন রাজপথে। আর পরিস্থিতি শীতল করতে সরকারকে অনেক কিছুই করতে হতো, যার অন্যতম হলো নজরুলকে আটক।

৬. বাবার কাঁধে লাশ হয়ে ঝুলে থাকবে অভিজিৎ আর দীপনরা এটা কখনোই মেনে নিতে পারতেন না নজরুল। তিনি বিদ্রোহ করতেন। জবাবে সরকার কী করতো? জাতীয় কবি, গণ সঙ্গীতের কবি কাজী নজরুল ইসলামকে আটক করে জেলে পাঠিয়ে দিতো, নয়তো দেশান্তরী হতে বাধ্য করতো! কারণ তিনিতো বার বারই একথা বলতেন,‘কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুনদের জন্য নিয়ম পাল্টাচ্ছে টুইটার

পরবর্তী

ইউটিউব কাঁপছে সুলতান’র ট্রেইলরে

পরবর্তী

ইউটিউব কাঁপছে সুলতান’র ট্রেইলরে

ইউরোপকে তুরস্কের হুঁশিয়ারি

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT