মাত্র একদিনেই সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’র’ ট্রেইলর উনিশ লাখ
ছাড়িয়েছে।
কিছুদিন আগে সালমান তার ভক্তদের জানিয়েছিলেন বিগ বাজেট সিনেমা
সুলতান’র ট্রেইলর মুক্তি পাবে ২৪মে। সেই ধারাবাহিকতায় সাল্লু ভাইয়ের ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করেই মুক্তি পেল ঈদ ধামাকা সিনেমা ‘সুলতান’র ট্রেইলর।
আলী জাফরের পরিচালনায় প্রথমবারের কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন দাবাং খান। এর আগেও অ্যাকশন মুভি করলেও দাবাং খান কুস্তিগীরে এবারই প্রথম। তিনি এ ছবিতে হরিয়ানা প্রদেশের জনপ্রিয় এক কুস্তিগীর সুলতান আলি খানের চরিত্রে অভিনয় করেছেন।
ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সুলতান’ সিনেমায় প্রথমবার সালমানের বেগম হয়েছেন আনুশকা শর্মা। ছবিতে আনুশকা একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন।
সালমানের সঙ্গে সমান তালে কুস্তিগীরে দেখা যাবে তার প্রমাণ ছবির দ্বিতীয় টিজারে এ নায়িকা দিয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত ‘সুলতান’ সিনেমা।
সুলতান’র ট্রেইলর







