চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগ্ন পা দেখা গেলে সাউদিয়ায় ভ্রমণ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পা দেখা গেলে সাউদিয়ায় ভ্রমণ নিষিদ্ধ

এখন থেকে নগ্ন পা বা পা ঢেকে না রাখলে সাউদিয়া বা সৌদি আরবের জাতীয় বিমান সৌদিয়া এয়ারলাইন্সে কোন নারী যাত্রী ভ্রমণ করতে পারবেন না। সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানের যাত্রীদের পোশাক পরিধানের নির্দেশনা দিয়েছে সাউদিয়া কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়েছে, কোন যাত্রী যদি এমনভাবে পোশাক পরেন যা অন্য যাত্রীদের অশান্তির কারণ হয়, তাহলে তিনি বিমানে ভ্রমণের অধিকার হারাবেন।

এই নিষেধাজ্ঞার মধ্যে নারীদের উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা হাত বা পায়ের অংশ উন্মুক্ত থাকে এমন পাতলা অথবা ছোটো পোশাক পড়েন, তারা বিমানে ভ্রমণ করতে পারবেন না। পুরুষদের মধ্যে যারা খালি পায়ে থাকবেন বা পা উন্মুক্ত থাকে এমন পোশাক পড়েন তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার সৃষ্টি হলে ড্রেস কোড নিয়ে ইংরেজিতে লেখা ওই বিজ্ঞপ্তি সরিয়ে নেয় সাউদিয়া।

জরুরি অবস্থা বা অসচেতনভাবে কেউ যদি বিমানের ভেতর তাদের হাত বা পা পোশাক থেকে বের করে ফেলেন তাহলে করণীয় কি হবে সে বিষযে সাউদিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Reneta

সৌদি আরব পৃথিবীর সব থেকে লিঙ্গ বৈষম্যকারী দেশ। লিঙ্গ বৈষম্যের এক আন্তর্জাতিক সূচকে ১৪৪ দেশের মধ্যে এদেশের অবস্থান ১৪১তম।

এদেশের নারীদেরকে পুরুষদের কঠোর শাসন ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জীবন-যাপন করতে হয়। তারা গাড়ি চালাতে অনুমতি পায় না, এমনকি চিকিৎসা, পড়ালেখা, বা আদালতে যেতে হলেও তাদের কে পুরুষের অনুমতি নিতে হয়।

এছাড়া দেশটিতে নারীদের ঘরের বাইরে যাওয়ার জন্য পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে বের হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী অধিকারসাউদিয়াসৌদি আরবসৌদি এয়ারলাইন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসর্গের সেরা সময় সকাল সাড়ে ৭টা: গবেষণা

পরবর্তী

সেই স্মৃতি এখনও পোড়ায় সাব্বিরকে

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়ের জন্য ব্যাট ও উইকেটের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই স্মৃতি এখনও পোড়ায় সাব্বিরকে

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT